Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
অনু মালিকের বিরুদ্ধে এবার ইসরায়েলের জাতীয় সংগীতের সুর ‘চুরি’র অভিযোগ

বিনোদন

হিন্দুস্তান টাইমস
02 August, 2021, 02:10 pm
Last modified: 02 August, 2021, 02:16 pm

Related News

  • ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত চার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম
  • ইরানে যুদ্ধবিমান ভূপাতিতের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের; ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চাইলেন ট্রাম্প
  • তিন ফ্রন্ট থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবের কাছে ব্যাপক ক্ষয়ক্ষতি

অনু মালিকের বিরুদ্ধে এবার ইসরায়েলের জাতীয় সংগীতের সুর ‘চুরি’র অভিযোগ

এর আগেও বহুবার সুর চুরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 'দিল মেরা চুরায়া কিঁউ', 'নিঁদ চুরায়ি মেরি কিসনে ও সনম', 'কহো না কহো'র মতো বলিউডের দুর্দান্ত সব হিট গান এই তালিকায় রয়েছে।
হিন্দুস্তান টাইমস
02 August, 2021, 02:10 pm
Last modified: 02 August, 2021, 02:16 pm
অনু মালিক। ছবি: সংগৃহীত

চলতি টোকিও অলিম্পিকে ইতিহাস তৈরি করেছেন ইসরায়েলের জিমন্যাস্ট ওর্টেম ডোলগোপ্যাট। জিমন্যাস্টিকস বিভাগে সোনা জিতেছেন তিনি।

পদক নিতে মঞ্চে উঠতেই নিয়মমাফিক বেজে উঠেছিল বিজয়ীর দেশের জাতীয় সংগীতের সুর। আর এরপরেই বলিউড সুরকার অনু মালিককেও সোনার পদক দেওয়ার আবেদন উঠল নেটদুনিয়ায়!

মোটের ওপর ইসরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক মন্দ নয়। তবে তাই বলে এতটাও ভালো নয় যে অলিম্পিকে পদক পেল সে দেশ আর পাশাপাশি এ দেশের এক ছবির সুরকারকে সোনার পদক দেওয়ার আবেদন উঠবে। তবে বাস্তবে ঠিক তাইই হয়েছে। অনেকেই এই খবর শুনে চমকে গেছেন। আসুন, জানা যাক ব্যাপারটা।

আসলে, অলিম্পিকের মঞ্চে ইসরায়েলের জাতীয় সংগীতের সুর বেজে উঠতেই হিন্দি ছবির দর্শকদের ভুরু বেশ অনেকটাই কুঁচকে উঠেছিল। কেমন যেন চেনা চেনা সুর। একটু ঘাঁটতেই বেরিয়ে পড়ল ১৯৯৬ সালে অজয় দেবগন অভিনীত ছবি 'দিলজ্বলে'র 'মেরা মুল্ক মেরা দেশ'-এর সুরের সঙ্গে ইসরায়েলের জাতীয় সংগীত 'হাতিকভা'র সুরের সঙ্গে অবিকল মিল।

বোঝা গেল, 'হাতিকভা'র সুর স্রেফ টুকে ওই গানে বসিয়ে দিয়েছিলেন অনু। এতদিন পর ঝুলি থেকে বেরোল বিড়াল!

90s Kid . Gana pehchano . I think we all just have already danced or sang this song in school annual functions. https://t.co/JLsJi9CaBA— ଗାଆଁ ମାଷ୍ଟ୍ରେ / The Educator (@strytellrofpast) August 1, 2021

এ খবর প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের কটাক্ষ ও তীব্র সমালোচনার মুখে পড়েছেন অনু। কেউ এই বলি-সুরকারকে এমন করে সুর চুরি করার জন্য 'নির্লজ্জ' বলছেন তো কেউ আবার ব্যাঙ্গ করে সরাসরি কমেন্ট করছেন, 'এক দেশের জাতীয় সংগীত চুরি করে অন্য দেশের সিনেমার জাতীয়তাবাদী গানে সেই সুর ব্যবহার করেছেন অনু। এই দুর্দান্ত চুরির জন্য তাকেই সোনার পদক দেওয়া উচিত!'

It shows growth of Anu Malik.
He used to copy Pakistani songs but this time he spread his wings and conquered Israel.?

— Sangeeta Tyagi ?? (@sangeeta_tyagi) August 2, 2021

প্রসঙ্গত এই প্রথমবার নয়। এর আগেও বহুবার সুর চুরির অভিযোগ উঠেছে অনু মালিকের বিরুদ্ধে। 'দিল মেরা চুরায়া কিঁউ', 'নিঁদ চুরায়ি মেরি কিসনে ও সনম', 'কহো না কহো'র মতো বলিউডের দুর্দান্ত সব হিট গান এই তালিকায় রয়েছে।

অনুর অবশ্য যুক্তি, সেসব তিনি মোটেও টোকেননি। মূল বিদেশি গানের সুর থেকে 'প্রেরণা' নিয়েছেন।

Related Topics

টপ নিউজ

অনু মালিক / বলিউড / সুর চুরি / মিউজিক / ইসরায়েল / জাতীয় সংগীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত চার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
  • এখনো ইরানের ১০০০-এর বেশি সক্রিয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম
  • ইরানে যুদ্ধবিমান ভূপাতিতের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের; ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চাইলেন ট্রাম্প
  • তিন ফ্রন্ট থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবের কাছে ব্যাপক ক্ষয়ক্ষতি

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net