Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
নারীর চেয়ে পুরুষের খরচই ১৬ শতাংশ বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের জন্য দায়ী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
22 July, 2021, 02:50 pm
Last modified: 22 July, 2021, 04:12 pm

Related News

  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই

নারীর চেয়ে পুরুষের খরচই ১৬ শতাংশ বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের জন্য দায়ী

জলবায়ু উষ্ণকারী গ্যাস নিঃসরণে লিঙ্গ ভিত্তিক প্রভাব ও পার্থক্য নিয়ে এর আগে খুব কম গবেষণাই হয়েছে। এব্যাপারে সাম্প্রতিক গবেষণার বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু সংকট সফলভাবে মোকাবিলা করতে হলে এই পার্থক্যকে অনুধাবন করে পদক্ষেপ নিতে হবে। 
টিবিএস ডেস্ক 
22 July, 2021, 02:50 pm
Last modified: 22 July, 2021, 04:12 pm
ছবি: সুদীপ্ত দাস/ প্যাসিফিক প্রেস

নানান ধরনের পণ্য ক্রয়ে পুরুষরা যে অর্থ ব্যয় করেন তার কারণে নারীদের চাইতে ১৬ শতাংশ বেশি জলবায়ু উষ্ণতা সৃষ্টিকারী গ্যাস নিঃসরণ হয়। খরচের পরিমাণ প্রায় একই হওয়ার পরও পণ্য নির্বাচনের ভিন্নতাই এক্ষেত্রে মূল কারণ। সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে কারের ডিজেল ও পেট্রোলের জন্য পুরুষদের করা খরচ। সাম্প্রতিক একটি গবেষণা সূত্রে এ তথ্য জানা যায়।  

জলবায়ু উষ্ণকারী গ্যাস নিঃসরণে লিঙ্গ ভিত্তিক প্রভাব ও পার্থক্য নিয়ে এর আগে খুব কম গবেষণাই হয়েছে। এব্যাপারে সাম্প্রতিক গবেষণার বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু সংকট সফলভাবে মোকাবিলা করতে হলে এই পার্থক্যকে অনুধাবন করে পদক্ষেপ নিতে হবে। 

দুই লিঙ্গের মধ্যে পর্যালোচনামূলক এ গবেষনা করা হয় সুইডেনে। এতে দেখা যায়, খাদ্য ও ছুটি কাটাতে করা খরচে নারী ও পুরুষ উভয় লিঙ্গের ক্ষেত্রেই তাদের সৃষ্ট মোট নিঃসরণের অর্ধেকের বেশি ঘটছে।   

বিজ্ঞানীরা বলছেন, মাংসের পরিবর্তে উদ্ভিদজাত খাদ্য গ্রহণ করলে এবং ছুটি কাটাতে বিমান বা ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের চাইতে ট্রেনের মতো গণপরিবহন ব্যবহার করলে মানবসৃষ্ট নিঃসরণ ৪০ শতাংশ কমে আসবে। 

গবেষণা সংস্থা- সুইডিশ রিসার্চ কোম্পানি ইকোলুপের বিশেষজ্ঞ আনিকা কার্লসন কানায়েমা বলেন, "নারী ও পুরুষের মধ্যকার পার্থক্য আমলে নিয়ে সঠিক পরিবেশ নীতি গ্রহণ করা সম্ভব বলে আমরা মনে করছি,"

"উভয় পক্ষের ব্যয় প্রবণতা ছিল প্রচলিত ধ্যান-ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ। যেমন; নারীরা গৃহসজ্জা, স্বাস্থ্য এবং পোশাকে বেশি অর্থ ব্যয় করেন। আর পুরুষরা করছেন গাড়ির জ্বালানি, ঘরের বাইরে খাদ্য গ্রহণ, অ্যালকোহল জাতীয় পানীয় এবং তামাকের পেছনে।" 

বৈজ্ঞানিক সাময়িকী জার্নাল ফর ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে প্রকাশিত এ গবেষণায় অবশ্য কর্মস্থলে যাওয়ার জন্য ব্যবহৃত ভাড়া করা গাড়ি বা ট্যাক্সির জ্বালানি ব্যয়কে হিসাবে রাখা হয়নি। তবে এর আগের একটি গবেষণায় দেখা গেছে, বাড়িতে গাড়ি থাকলে সেটি চালিয়ে নারীদের তুলনায় পুরুষেরাই বেশি কর্মস্থলে যান। সে তুলনায় নারীরা গণপরিবহন বেশি ব্যবহার করেন।  

এককভাবে সবচেয়ে বেশি বা এক- তৃতীয়াংশ দূষণ করছে ছুটির সময়ে করা ব্যয়। এক্ষেত্রেও নারী ও পুরুষ সমান অবস্থানে। "এটি প্রত্যাশিত মাত্রার চাইতেও অনেকগুণ" বলে উল্লেখ করেন কার্লসন কানায়েমা।  

গবেষণায় পরিবার থাকা মানুষের খরচের তথ্য না থাকায় চাইতে একাকী জীবনযাপন করাদের তথ্যই গ্রহণ করা হয়েছে। 

তিনি বলেন, আমরা ডায়েট পরিবর্তন ও ছুটি কাটানোর সময় করা নিঃসরণকে কমানর উপর গুরুত্ব দিয়েছি, কারণ এতে করে কাউকে নতুন ইলেকট্রিক গাড়ি ক্রয়ের মতো বাড়তি খরচ করতে হবে না। শুধু একটু সতর্ক থাকলেই পরিবেশে বিরূপ প্রভাব অনেক কমাতে পারবেন তারা। তাছাড়া, এই লক্ষ্যটি আমরা চাইলেই এ মুহূর্তে অর্জন করতে পারি। এজন্য একই পরিমাণ টাকা দিয়ে কম দূষণকারী পণ্য কিনলেই চলবে।"

  • সূত্র: দ্য গার্ডিয়ান 
     
Related Topics

টপ নিউজ

জলবায়ু পরিবর্তন / গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই
  • 'আমরা হারিয়ে যেতে চাই না': জলবায়ু পরিবর্তনে সমুদ্রে তলিয়ে যেতে থাকা টুভালুর টিকে থাকার লড়াই

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net