Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ওয়ানডে সিরিজ শেষে র‌্যাঙ্কিংয়ে সাকিবের লম্বা লাফ

খেলা

টিবিএস ডেস্ক
21 July, 2021, 06:05 pm
Last modified: 21 July, 2021, 06:10 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

ওয়ানডে সিরিজ শেষে র‌্যাঙ্কিংয়ে সাকিবের লম্বা লাফ

ওয়ানডের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানগুলোতে পরিবর্তন হয়নি। এক থেকে পাঁচ নম্বরে যথাক্রমে আছেন বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেইলর ও অ্যারন ফিঞ্চ।
টিবিএস ডেস্ক
21 July, 2021, 06:05 pm
Last modified: 21 July, 2021, 06:10 pm

খারাপ সময়ই যাচ্ছিল, দীর্ঘদিন ব্যাটে-বলে কিছু করতে পারছিলেন না সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার বৃত্ত ভেঙে চেনা ছন্দে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪৫ রান ও ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব। 

দারুণ এই ফরফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছেন বাঁহাতি এই স্পিনার। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও ৩ ধাপ এগিয়েছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। গত সপ্তাহে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করার মিশনে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব, তার শিকার ৮ উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। এই পারফরম্যান্স দিয়ে ওয়ানডের বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব।

খারাপ সময়ে বল হাতে উইকেটের দেখা মিললেও ব্যাট হাতে নিজেকে হারিয়ে বসেছিলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরার পর আইপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে নিজের ছায়া হয়ে ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 

জিম্বাবুয়ে সফরে কেটেছে দুর্দশা। তিন ইনিংসে ১৪৫ রান করে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তৃতীয় ওয়ানডেতে ১১২ রানের ইনিংস খেলা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এগিয়েছেন এক ধাপ, তিনি আছেন ২৩ নম্বরে। 

ওয়ানডের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানগুলোতে পরিবর্তন হয়নি। এক থেকে পাঁচ নম্বরে যথাক্রমে আছেন বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেইলর ও অ্যারন ফিঞ্চ।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টই। দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুই নম্বরে আছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। তিন নম্বরে ইংলিশ পেসার ক্রিস ওকস। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ওয়ানডে র‌্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net