Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
৫.৯৩ টাকা ভ্যাট দিয়ে ১ লাখ টাকা পুরস্কার!

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2021, 05:30 pm
Last modified: 15 July, 2021, 05:31 pm

Related News

  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

৫.৯৩ টাকা ভ্যাট দিয়ে ১ লাখ টাকা পুরস্কার!

গত ৫ মাস ধরেই এ পুরস্কার দিয়ে আসছে এনবিআর।
টিবিএস রিপোর্ট
15 July, 2021, 05:30 pm
Last modified: 15 July, 2021, 05:31 pm

রেস্টুরেন্টে নাস্তা করে বিলের বিপরীতে ৫ টাকা ৯৩ পয়সা ভ্যাট দিয়ে ১ লাখ টাকার পুরস্কার জিতেছেন এক করদাতা।

জুন মাসের ইলেকট্রিক ফিসক্যাল লটারির ড্রতে বিজয়ী রাজধানীর মিটফোর্ডের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ইমাম উদ্দিনের হাতে বৃহস্পতিবার এ পুরস্কারের চেক তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এসএম হুমায়ুন কবীরসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, 'গত পাঁচ মাস ধরে ভ্যাট প্রদানকারীদের এ পুরস্কার দেওয়া হচ্ছে। জনগণ যাতে সহজেই ভ্যাট দিতে পারেন, সেজন্য আমার ইএফডির মাধ্যমে ভ্যাট নেওয়া শুরু করেছি। ইফএফডির মাধ্যমে বিল দেওয়া ভোক্তাদের ইনভয়েস লটারি করে পুরস্কারের মাধ্যমে মানুষকে ভ্যাট প্রদানে আগ্রহী করে তুলছি।'

জানা গেছে, গত ২০ জুন রাজধানীর চকবাজার এলাকায় অবস্থিত হোটেল আমানিয়া থেকে ৭৯ টাকার নাস্তা খেয়ে ৫ টাকা ৯৩ পয়সা ভ্যাটসহ ৮৫ টাকা বিল পরিশোধ করেন ইমাম উদ্দিন। দোকানদার তাতে ইনভয়েজ বা ভ্যাট চালান সরবরাহ করেন। পরে গত ৫ জুলাই আগের এক মাসের চালানের ওপর লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে ইমাম উদ্দিন প্রথম পুরস্কার বিজয়ী হন।

ইমাম উদ্দিন বলেন, 'পুরস্কার দেওয়া হয় এটা জানার পর বিল দিয়ে চালানের কপি রেখে দিই। পরবর্তী সময়ে হোটেলে গিয়ে লটারির ফলাফলের তালিকায় আমার নাম দেখে আমি এনবিআরে যোগাযোগ করি।'

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন দোকানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভ্যাট নেওয়ার জন্য ইএফডি মেশিন বসায় এনবিআর। এই মেশিনের মাধ্যমে ভ্যাট প্রদানকারীদের ইনভয়েসের ওপর প্রতি মাসের ৫ তারিখে লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে ১০১ জনকে পুরস্কার দেওয়া হয়। ১০ হাজার টাকা থেকে শুরু করে প্রথম পুরস্কার এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ৫ মাস ধরেই এ পুরস্কার দিয়ে আসছে এনবিআর।

Related Topics

টপ নিউজ

এনবিআর / এনবিআর লটারি / লটারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net