Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
টোকিওর বিশাল এক বিলবোর্ডে জায়গা পেল থ্রিডি বিড়াল

অফবিট

টিবিএস ডেস্ক 
08 July, 2021, 04:30 pm
Last modified: 08 July, 2021, 05:44 pm

Related News

  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

টোকিওর বিশাল এক বিলবোর্ডে জায়গা পেল থ্রিডি বিড়াল

ফোরকে রেজ্যুলুশনের ডিসপ্লেতে দেখা যায়, বিড়ালটি জাপানের রাজধানীর সুউচ্চ অবস্থানে যেন হাঁটছে এবং মিয়াঁও শব্দ করছে।
টিবিএস ডেস্ক 
08 July, 2021, 04:30 pm
Last modified: 08 July, 2021, 05:44 pm
ছবি: সিএনএন

টোকিও শহরের সবচেয়ে ব্যস্ততম এক রেলওয়ে স্টেশনের পাশে তাকালেই আপনি দেখতে পাবেন মাথার উপরে বিলবোর্ডে খেলা করছে বিশাল এক বিড়াল। প্রথম দর্শনে এটিকে সত্যিকারের বিড়াল মনে হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু আদতে এটি একটি থ্রিডি বিড়ালের ছবি।  

শিনজুকু জেলায় ১৬৬৪ বর্গফুটের দৈত্যাকার কার্ভড এলইডি স্ক্রিনে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে দেখতে পাওয়া যায় এই বিড়ালকে। ফোরকে রেজ্যুলুশনের ডিসপ্লেতে দেখা যায়, বিড়ালটি জাপানের রাজধানীর সুউচ্চ অবস্থানে যেন হাঁটছে এবং মিয়াঁও শব্দ করছে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিলবোর্ডে বিজ্ঞাপন চলতে থাকে এবং দিনভর ভিডিওগুলো পরিবর্তিত হতে থাকে। সাদা বিড়ালটি প্রথম সচকিত হয়ে ওঠে সকালবেলা এবং বিকালে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথচারীদের দিকে তাকিয়ে মিয়াঁও বলে ডাকতে থাকে। সন্ধ্যায় তাকে শুয়ে থাকতে দেখা যায় এবং নিজের থাবার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে।

今日の15時半ごろに現地で撮られた映像です。雑踏が思いのほかうるさいので、声の大きさは調整しなきゃ。再生時、音量注意です!⚠️ pic.twitter.com/8OsmcyyVOo— 新宿東口の猫 (@cross_s_vision) July 5, 2021

যদিও ১২ জুলাইয়ের আগে বিলবোর্ডের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে না, কিন্তু পরীক্ষামূলক প্রচার গত মাস থেকেই চলছে। এরই মধ্যে 'শিনজুকু বিড়াল' অনলাইন জগতে পরিচিতি পেয়ে গেছে। ব্যবহারকারীরা একে 'সুন্দর ও আদুরে' বলছেন এবং প্রযুক্তির অভাবনীয় কৌশলের প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন।

এক টুইটার ব্যবহারকারী বিড়ালটির হাই তোলা ও ঘুমিয়ে পড়ার ভিডিও পোস্ট করে লিখেছেন, 'রাতের বেলা তাকে খুব নিদ্রালু মনে হয়।'

যারা টোকিওর এই বিড়ালকে সরাসরি ওই স্থানে গিয়ে দেখতে পারবেন না, তাদের জন্য এই ডিসপ্লে বসানোর পেছনে যারা আছেন, সেই 'ক্রস স্পেস' কোম্পানি ইউটিউবে বিলবোর্ডটির একটি লাইভ স্ট্রিমিং চালু করেছেন। কিন্তু এক প্রেস বিজ্ঞপ্তিতে স্ক্রিনের মালিক সতর্ক করেছেন যে, দেখার দৃষ্টকোণের উপর ভিত্তি করে এই থ্রিডি ইফেক্ট কম লাগতে পারে।

শিনজুকু ট্রেন স্টেশনের পূর্ব দিকের প্রস্থান পথের উপরে এই বিলবোর্ডটি বসানো হয়েছে। শিনজুকুর এই এলাকা ব্যস্ততম শপিং সেন্টার ও ব্যবসায়িক কেন্দ্র বলে পরিচিত। 'ক্রস শিনজুকু ভিশন' নামক এই ডিসপ্লের জন্য চালু করা একটি ওয়েবসাইট সূত্র থেকে জানা যায়, সপ্তাহান্তে এই স্ক্রিনের সামনে দিয়ে ১৯০,০০০ মানুষ চলাচল করে।

সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার একাধিক দেশে রিয়ালিস্টিক থ্রিডি বিলবোর্ড দেখা গেছে। গত মে মাসে ডি'স্ট্রিকট নামের একটি প্রযুক্তি ফার্ম দ্বারা উদ্ভাবিত দৈত্যাকার থ্রিডি তরঙ্গের বিলবোর্ড দ. কোরিয়ার সিউলের গ্যাংনাম অঞ্চলে জায়গা পেয়েছিল।

  • সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

টোকিও / বিলবোর্ড / প্রযুক্তি / থ্রিডি বিড়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স
  • কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net