Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
সিলিন্ডার গ্যাসের দাম এক লাফে বেড়েছে ৫৫০ টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 January, 2020, 07:05 pm
Last modified: 05 January, 2020, 12:17 pm

Related News

  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?
  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যাহত, বাড়তি খরচে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি বেড়েছে

সিলিন্ডার গ্যাসের দাম এক লাফে বেড়েছে ৫৫০ টাকা

হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে রান্নাঘর থেকে সবখানে। এ সুযোগে অন্য জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে।
টিবিএস রিপোর্ট
04 January, 2020, 07:05 pm
Last modified: 05 January, 2020, 12:17 pm
শীতপ্রধান দেশগুলোতে কাঁচামালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পূর্ব ঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন স্থানে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। প্রতিটি সিলিন্ডার গ্যাসের দাম সাড়ে ৫শ’ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বিক্রেতারা বলছেন, শীতপ্রধান দেশগুলোতে কাঁচামালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। বেসরকারি এলপি গ্যাস কোম্পানিগুলোর সমিতির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসের এ মূল্য বৃদ্ধি করা হয়েছে। 

এদিকে, হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে রান্নাঘর থেকে সবখানে। এ সুযোগে অন্য জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে।

ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম: গ্রাহক পর্যায়ে সিলিন্ডারের এলপি গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা করে। দুই মাস আগেও এর দাম ছিল ৮৫০ টাকা করে। ফলে দুই মাসের ব্যবধানে ১৩ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
 
গত নভেম্বরে ১৩ কেজি ওজনের সিলিন্ডারের এলপি গ্যাস দাম ছিল খুচরা পর্যায়ে ৭৫০-৮০০ টাকা করে। গ্রাহক পর্যায়ে কোয়ালিটি ভেদে তা ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা।
 
সরকারি এলপি সিলিন্ডার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপসহ বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাসের দামের মধ্যে তারতম্য রয়েছে মাত্র ১০ থেকে ২০ টাকার মধ্যে। অন্যদিকে একই ওজনের টোটাল গ্যাসের দাম বর্তমানে ৯৫০ টাকা করে। 

এ প্রসঙ্গে রাউজানের গহিরা এলাকার খুচরা ব্যবসায়ী বাবলু চৌধুরী বলেন, এলপি গ্যাস সিলিন্ডারের দাম প্রতিনিয়ত বাড়ছে। দুই মাস আগেও আমরা গ্রাহকদের কাছে ১৩ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ৭০০ টাকা করে বিক্রি করেছি। তা এখন বিক্রি হচ্ছে ১০৫০ টাকায়। নিয়মিত দর ওঠানামার কারণেও ক্রেতারাও দাম নিয়ে প্রশ্ন তুলেছেন।

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার বাসিন্দা নুসরাত জাহান বলেন, আমারা দুই মাস আগেও ৮৫০টাকা করে ১৩ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডার কিনেছি। কিন্তু তা হঠাৎ করে এখন ১০৫০ টাকা করে নিচ্ছে। কী কারণে এ দাম বাড়ছে তা বুঝতে পারছি না। 

হঠাৎ করে সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

খুলনা: গত ডিসেম্বর পর্যন্ত বাসাবাড়িতে ব্যবহৃত কোম্পানি নির্ধারিত ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের মূল্য ছিল ৯০০ টাকা। নতুন বছরে কোম্পানি এটির মূল্য বাড়িয়ে ১০৫০ টাকা করেছে। বর্তমানে বিভিন্ন দোকানে খুচরা মূল্যে এই গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়। হোটেলে বা বাণিজ্যিকভাবে ব্যবহৃত ৩০ কেজি ওজনের গ্যাস ডিসেম্বরে বিক্রি হয়েছে ২ হাজার ১৫০ টাকা মূল্যে। গত ১ জানুয়ারি হতে কোম্পানি থেকে ডিলাররা এই গ্যাস কিনছেন ২ হাজার ৫৫০ টাকা মূল্যে। বর্তমানে বাজারে খুচরা মূল্যে এটি বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা মূল্যে। এছাড়া ৩৫ কেজি ওজনের গ্যাস ২ হাজার ৬০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা এবং ৩ হাজার ২৫০ টাকা মূল্যের ৪৫ কেজি ওজনের গ্যাস এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ টাকায়। 

হঠাৎ করেই এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। 

নগরীর শেখপাড়া মেইন রোডের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গত ডিসেম্বরে ১২ কেজি ওজনের গ্যাস কিনেছি ৯০০ টাকা মূল্যে। নতুন বছরের শুরুতে সেই গ্যাস কিনতে হয়েছে ১ হাজার ১০০ টাকায়। 

তিনি বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। তার ওপর গ্যাসের দাম এভাবে বাড়লে আমাদের মতো গরীব মানুষরা কিভাবে বাঁচবে?
 
খুলনা জেলা এলপি গ্যাস ডিলার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শায়ের আহম্মেদ বিটু বলেন, শীতকালে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের চাহিদা বেশি হওয়ার কারণে অধিক মূল্যে গ্যাস কিনতে হচ্ছে। সে কারণে কোম্পানিগুলোর সিদ্ধান্ত অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী মার্চ-এপ্রিলে গ্যামের দাম আবার কমে যাবে। 

রাজশাহী: নগরীতে বেড়েছে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম। বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডার প্রতি ১৫০ টাকা করে বেড়েছে এই গ্যাসের দাম। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন নগরবাসী। 

তারা বলছেন, কোনো ধরনের নিয়ম-নীতি ছাড়াই এভাবে গ্যাসের দাম বৃদ্ধি তাদের জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির ফলে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যমুনা ও লাফসের বিক্রয় প্রতিনিধি রাকিব সরকার রিমন জানান, ১ জানুয়ারি থেকে দাম বেড়েছে। পরদিন থেকে আমরা তা কার্যকর করেছি। 

শনিবার রাজশাহী মহানগরীর বিভিন্ন ডিলার ও রিটেইলাররা জানান, বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম ৯০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০ টাকা, দোকানে ব্যবহৃত ৩৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯০০ টাকা আর বাসাবাড়িতে ব্যবহৃত ছোট সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৪৫০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা।

রাজশাহী নগরীর রেলগেটে ওমেরা গ্যাসের ডিলার আনন্দ কুমার সাহা জানান, বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৫০ টাকা করে বেড়েছে। এছাড়া দোকানে ব্যবহৃত সব সিলিন্ডারের দামই বৃদ্ধি পেয়েছে। প্রতি মাসে তার ৫ হাজার সিলিন্ডারের চাহিদা হয় বলে জানান তিনি।
 

Related Topics

টপ নিউজ

গ্যাসের দাম বৃদ্ধি / গ্যাসের দাম / এলপিজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে?
  • ভারতের রান্নার গ্যাস সংকট দীর্ঘমেয়াদি হতে পারে
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যাহত, বাড়তি খরচে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি বেড়েছে

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net