Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন বিপর্যয়: ‘যান্ত্রিক ত্রুটি’ বলছে কর্তৃপক্ষ, তদন্ত টিম গঠন

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
01 July, 2021, 01:35 pm
Last modified: 01 July, 2021, 01:39 pm

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • সাতক্ষীরার ৪ আসনেই জয় পেল জামায়াত

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন বিপর্যয়: ‘যান্ত্রিক ত্রুটি’ বলছে কর্তৃপক্ষ, তদন্ত টিম গঠন

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মারা গেছেন ১৪ জন।
সাতক্ষীরা প্রতিনিধি
01 July, 2021, 01:35 pm
Last modified: 01 July, 2021, 01:39 pm

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা এই তদন্ত টিম গঠন করেন।

তদন্ত টিমের প্রধান করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহম্মেদকে। এছাড়া ডা. সাইফুল্লাহ ও ডা. মারুফ আহম্মেদকে সদস্য করে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, হঠাৎ করে বুধবার বিকেলে অক্সিজেনের প্রেসার ফল করে; তবে অক্সিজেন ঠিক ছিল। এ কারণে কিছু মুমূর্ষু রোগী মারা গেছেন। কী কারণে অক্সিজেনের প্রেসার কমে গিয়েছিল, সেটি অনুসন্ধানের জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

তিনি বলেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে। তাৎক্ষণিকভাবে ৭০টি বড় সিলিন্ডারের মাধ্যমে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। ত্রুটিকালীন সময়ে চারজনের মৃত্যু হয়েছে।'

এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানিয়েছিলেন, বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেয়। এই সময়ে আইসিইউতে থাকা তিনজন ও ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া বাকি যেসব রোগী মারা গেছেন, তারা মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এর মধ্যে চারজন করোনা পজিটিভ; বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।


  • আরও পড়ুন: সাতক্ষীরা মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / সাতক্ষীরা মেডিকেল কলেজ / অক্সিজেন সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 
  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • সাতক্ষীরার ৪ আসনেই জয় পেল জামায়াত

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net