Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
কোভিড-১৯ নিয়ে ‘গুরুতর পরিণতির’ হুমকি কিম জং উনের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 July, 2021, 11:35 am
Last modified: 02 July, 2021, 03:04 pm

Related News

  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের ধারণার চেয়েও দ্বিগুণ পারমাণবিক ওয়ারহেড আছে: দক্ষিণ কোরিয়ার
  • জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের চেষ্টা: ছয় দিন আগেই যৌথ মহড়া শেষ করছে যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া
  • আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ শেষ করতে উত্তর কোরিয়াকে আলোচনায় বসার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

কোভিড-১৯ নিয়ে ‘গুরুতর পরিণতির’ হুমকি কিম জং উনের 

কোভিড-১৯ প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় সম্প্রতি উত্তর কোরিয়ার কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন এই রাষ্ট্রনেতা
টিবিএস ডেস্ক
01 July, 2021, 11:35 am
Last modified: 02 July, 2021, 03:04 pm

কঠোর কোভিড-১৯ প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় উত্তর কোরিয়ার কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন কিম জং উন। তরুণ একনায়ক বলেছেন, কর্তব্যে এ রকম অবহেলা উত্তর কোরিয়ার মতো দরিদ্র ও বিচ্ছিন্ন জাতির জন্য 'গুরুতর পরিণতি' বয়ে আনবে। খবর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের। 

ঠিক কোন ঘটনাকে কিম 'মহাসংকট' বলেছেন, তা জানা যায়নি। কতজন কর্মকর্তা এ ঘটনার জন্য দায়ী, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। শুধু রাষ্ট্রনিয়ন্ত্রিত কোরিয়ান সেন্ট্রাল এজেন্সি-র (কেএসিএনএ) বরাতে জানা গেছে, দেশটির শাসক দল 'ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া'র কয়েকজন উচ্চপর্যায়ের নেতাকে বদলি করা হয়েছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ঘটলে উত্তর কোরিয়ায় মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে। অস্বাভাবিক সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দেওয়ার ক্ষমতা দেশটির ভঙ্গুর স্বাস্থ্য অবকাঠামোর নেই।

উত্তর কোরিয়া এখনও কোন করোনা সংক্রমণের কথা প্রকাশ্যে স্বীকার করেনি। যদিও বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি মানুষ যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আড়াই কোটি জনসংখ্যার একটি দেশে সেই ভাইরাসের সংক্রমণ হয়নি—এ কথা খুব কম মানুষই বিশ্বাস করেন। 

উত্তর কোরিয়ার দাবি, তারা এখন পর্যন্ত কোভিড-১৯ এর ব্যাপক সংক্রমণ ঠেকিয়ে রাখতে পেরেছে। এর কারণ, একের পর এক কঠোর স্বাস্থ্যবিধি আরোপ। জনশ্রুতি আছে, কোভিড-১৯ সংক্রান্ত অপরাধের অন্য গত বছর দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন কিম। দু'জনের মধ্যে একজন কাস্টমস কর্মকর্তা। চীন থেকে পণ্য আমদানির সময় যথাযথ নিয়ম মানেন নি তিনি।

বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যে বিরূপ প্রভাব পড়লেও, ভাইরাসটিকে ঠেকিয়ে রাখার জন্য ২০২০ সালের জানুয়ারি থেকে সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বাণিজ্য সমস্যা—উভয় কারণেই দেশটিতে খাদ্য সংকট দেখা দিয়েছে। বেইজিংয়ের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের মে মাসের ঝড়ের কারণে কৃষিখাত যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল, তা এখনও কাটিয়ে উঠতে পারেনি উত্তর কোরিয়া।

জানা গেছে, পিয়ংইয়ংয়ে গুরুত্বপূর্ণ কিছু পণ্যের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, চাল ও জ্বালানির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও বেড়ে গেছে চিনি, সয়াবিন তেল ও আটার মতো প্রধান আমদানি পণ্যের দাম। দেশটিতে এক প্যাকেট ব্ল্যাক টির দাম এখন প্রায় ৭০ ডলার। এক প্যাকেট কফির জন্য খরচ করতে হয় ১০০ ডলারের বেশি।

বিশ্লেষকরা বলছেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য কড়াকড়ি আরোপ করে কিম স্বীকারই করে নিলেন যে, তারা এ ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভাইরাসটির সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না। যেসব উত্তর কোরিয়ান স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন, তারা বলেছেন, দেশটির বেশিরভাগ হাসপাতালেই পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী নেই। ১৯৯০-এর দশকের দুর্ভিক্ষের সময় উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা নাগরিকরা জানিয়েছেন, অনেক সময় অ্যানেস্থেশিয়া না দিয়েই রোগীর অঙ্গচ্ছেদ করতে বাধ্য হতেন ডাক্তাররা। খাদ্যের জন্য ডাক্তাররা ওষুধ বিক্রি করতেন।  

বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও এখনও কোনো টিকা পায়নি উত্তর কোরিয়া। এমনকি কোভ্যাক্স কর্মসূচির আওতায় থাকা সত্ত্বেও দেশটির কাছে কোন টিকা আসে নি এখনও। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কর্মকর্তারা গত মাসে বলেছেন, হোয়াইট হাউস পিয়ংইয়ংকে টিকা দিতে প্রস্তুত। তবে কিম সরকার এ মন্তব্যের কী প্রতিক্রিয়া দেখাবে, তা এখনও বোঝা যাচ্ছে না।

জানা গেছে, ভাইরাসের সংক্রমণ রোধে উত্তর কোরিয়ার নাগরিকদের দেশের ভেতরে ইচ্ছামতো চলাফেরা করা নিষেধ। সরকারের অনুমতি ছাড়া সাধারণত উত্তর কোরিয়ানদের ঘর থেকে বেরিয়ে দূরে কোথাও যাওয়াও নিষিদ্ধ। এর ফলে ভাইরাসটির এক শহর থেকে আরেক শহরে ছড়ানোর সুযোগ একেবারেই কম। 

  • সূত্র: সিএনএন
     

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / কিম জং উন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের ধারণার চেয়েও দ্বিগুণ পারমাণবিক ওয়ারহেড আছে: দক্ষিণ কোরিয়ার
  • জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের চেষ্টা: ছয় দিন আগেই যৌথ মহড়া শেষ করছে যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া
  • আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ শেষ করতে উত্তর কোরিয়াকে আলোচনায় বসার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net