Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 September, 2026, 07:30 pm
Last modified: 28 September, 2026, 08:39 pm

Related News

  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করা ১৭টি বিদেশি এয়ারলাইনের ক্ষেত্রে এই বর্ধিত সুবিধা প্রযোজ্য হবে।
টিবিএস রিপোর্ট
28 September, 2026, 07:30 pm
Last modified: 28 September, 2026, 08:39 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বসবসরত নাগরিকদের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী বিদেশি বিমান সংস্থাগুলোর (এয়ারলাইন্স) টিকিট কেনার সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত ২০২৫ সালের ১৯ নভেম্বরে এ সংক্রান্ত জারিকৃত পূর্বের নির্দেশনার একটি সংশোধিত সংস্করণ।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে বৈধ ভিসা থাকা সাপেক্ষে নিবাসী বাংলাদেশি নাগরিকেরা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে সরাসরি বিদেশি এয়ারলাইনের টিকিট কিনতে পারবেন।

আগে এই সুবিধা কেবল তখনই পাওয়া যেত, যখন সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের কোনো অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করা হতো। তবে নতুন সার্কুলারের ফলে বিদেশি এয়ারলাইনগুলো যদি বাংলাদেশের বাইরে তাদের নিজস্ব আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট ব্যবস্থার মাধ্যমেও লেনদেন পরিচালনা করে, তাহলেও গ্রাহকেরা আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কিনতে পারবেন।

বাংলাদেশে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করা ১৭টি বিদেশি এয়ারলাইনের ক্ষেত্রে এই বর্ধিত সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর নিজস্ব 'মার্চেন্ট ক্যাটাগরি কোড' (এমসিসি) ব্যবহার করে ডিলার ব্যাংকগুলো টিকিট কেনার এই বৈধ লেনদেনগুলো শনাক্ত করবে।

এই নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নতুন সুবিধার আওতায় টিকিট কেনার এই খরচ কার্ডহোল্ডারের জন্য নির্ধারিত বার্ষিক আন্তর্জাতিক ভ্রমণ কোটার (ট্রাভেল এনটাইটেলমেন্ট) বাইরে রাখা হবে। কোনো টিকিট ক্রয়ের লেনদেন যাচাই ও নিশ্চিত করার পর, কার্ডহোল্ডারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলো আন্তর্জাতিক কার্ডে ব্যবহৃত সেই পরিমাণ অর্থ পুনরায় যুক্ত বা পুনঃসংযোজন করতে পারবে।

নতুন সার্কুলারে নির্দেশিত নির্ধারিত রিপোর্টিং পদ্ধতির মাধ্যমে এ সংক্রান্ত যাবতীয় লেনদেনের তথ্য নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর জন্য ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যবসায়িক খাতের সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের এই সংশোধিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর ফলে বিদেশি এয়ারলাইনগুলোর জন্য বাংলাদেশে আলাদাভাবে স্থানীয় পেমেন্ট অ্যাকোয়ারিং ব্যবস্থা না রেখেও—সহজে অনলাইনে টিকিট বিক্রি করা সম্ভব হবে, যা বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আন্তর্জাতিক টিকিট কেনা আরও সহজ ও আধুনিক করবে।

Related Topics

টপ নিউজ

বিদেশি এয়ারলাইনস / টিকেট / কার্ড / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net