Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2026, 06:55 pm
Last modified: 27 September, 2026, 07:01 pm

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • গণশুনানি ছাড়া তেলের দাম বৃদ্ধি অগণতান্ত্রিক: ছাত্র ফেডারেশন
  • রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

এসব অপকর্মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে দলীয় আত্মশুদ্ধি অভিযান পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
টিবিএস রিপোর্ট
27 September, 2026, 06:55 pm
Last modified: 27 September, 2026, 07:01 pm
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) লগো। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও জবরদখল, কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে দলীয় আত্মশুদ্ধি অভিযান পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।

সংস্থাটির মতে, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট সংযোগ এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসাসহ নানা খাতে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর বিরুদ্ধে জবরদখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও দখলের ঘটনাকে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অত্যন্ত বিব্রতকর উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক প্রশ্ন তোলেন, 'জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন নারী এমপির পৃষ্ঠপোষকতায় এবং পুলিশের উপস্থিতিতে অর্ধশত বছর ধরে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল কী বার্তা দিতে চাইছে?'

তিনি বলেন, 'রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্বপরায়ণ চোরতন্ত্রের পতনের পর জনগণের রায়ে ক্ষমতায় অধিষ্ঠিত দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড দেশবাসীর কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে। বিগত সরকারের স্বেচ্ছাচারী আচরণ জনগণের মানসপটে এখনো সতেজ। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের একটি অংশের চলমান দখলবাজি ও চাঁদাবাজির ভয়াবহ পরিণতি সম্পর্কে বিএনপির নীতিনির্ধারকরা ভাবছেন কি না, সে প্রশ্ন থেকে যায়।'

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, 'আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ঢাকার সায়েদাবাদ, মহাখালী, গাবতলীসহ চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ সারাদেশের বাস টার্মিনাল, হাটবাজার ও স্থানীয় ব্যবসা দখলের হাতবদল শুরু হয়। অনেক ক্ষেত্রে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে নিজেদের মধ্যকার অসুস্থ প্রতিযোগিতা সশস্ত্র সংঘর্ষে রূপ নিচ্ছে।'

একইসঙ্গে সরকারের এক মন্ত্রীর 'চাঁদাবাজি দুর্নীতি নয়, সমঝোতার লেনদেন' সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'এ জাতীয় বক্তব্যের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় চাঁদাবাজি ও দখলবাজি আরও স্বাভাবিকতা লাভ করেছে, যা সরকারের জন্য অশনিসংকেত।'

কিশোরগঞ্জের জলমহাল দখল ও কন্টেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে টিআইবির প্রধান বলেন, 'এগুলো ২০২৪ সালের আগস্টের পর থেকে চলে আসা ঘটনাগুলোরই ধারাবাহিকতা মাত্র। এটি সরকারের ভালো উদ্যোগগুলোকে জনগণের সামনে ম্লান করে দিচ্ছে। নির্বাচনী দুর্নীতিবিরোধী অঙ্গীকার রক্ষায় এখনই আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দল বা সরকার চাইলেও এসব দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারবে না।'

টিআইবি উল্লেখ করে, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দলটি থেকে সাময়িক বা স্থায়ী বহিষ্কারের মতো পদক্ষেপ নেওয়া হলেও কঠোর প্রতিরোধমূলক কাঠামোর ঘাটতি রয়েছে। অন্যদিকে অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণে আইনশৃঙ্খলা বাহিনীও কার্যকর আইনি পদক্ষেপ নিতে পারছে না।

এ অবস্থায় বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার বহুমুখী দায়ভার সরকারকেই নিতে হবে উল্লেখ করে সাম্প্রতিক প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টিআইবি।
 

Related Topics

টপ নিউজ

টিআইবি / বিএনপি / চাঁদাবাজি / দখলবাজি / অশনিসংকেত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • গণশুনানি ছাড়া তেলের দাম বৃদ্ধি অগণতান্ত্রিক: ছাত্র ফেডারেশন
  • রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net