Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
সুপার লিগ থেকে ছিটকে গেলেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
22 June, 2021, 03:50 pm
Last modified: 22 June, 2021, 04:30 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

সুপার লিগ থেকে ছিটকে গেলেন মুশফিক

সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম।
টিবিএস রিপোর্ট
22 June, 2021, 03:50 pm
Last modified: 22 June, 2021, 04:30 pm

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগে খেলছেন না সাকিব আল হাসান। বিসিবি ও মোহামেডানের কাছ থেকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে গিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। হাঁটুর চোটের কারণে খেলছেন না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এবার ছিটকে গেলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মুশফিকুর রহিম।

সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে বাঁ হাতের তর্জনিতে চোট পান মুশফিক। পরে তার আঙুলে সুক্ষ্ম চিড় ধরা পড়ে। যে কারণে সুপার লিগে মুশফিকের খেলা হচ্ছে না। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে সাতদিনের বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন আবাহনী লিমিটেডের ফিজিও এনামুল হক।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিক। ফিল্ডারের থ্রো করা বল সরাসরি তার আঙুলে গিয়ে লাগে। মঙ্গলবার মুশফিকের আঙুলে এক্স-রে করা হলেও কিছু ধরা পড়েনি। পরে স্ক্যানে সুক্ষ্ম চিড়ের অস্তিত্ব পাওয়া যায়। 

এনামুল হক বলেন, 'ফিল্ডারের থ্রো করা বল ধরতে গিয়ে তার আঙুলে আঘাত লাগে। বল সরাসরি লাগার কারণে তার আঙুলে সুক্ষ্ম চিড় হয়েছে। এক্স-রে তে কিছুই ধরা পড়েনি, পরে স্ক্যান ধরা পড়ে। তাকে আমরা পুরোপুরি সাত দিনের বিশ্রামে থাকতে বলেছি।'

সুপার লিগে খেলতে না পারলেও জিম্বাবুয়ে সফরে মুশফিকের খেলা নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি। টেস্ট থেকেই মুশফিক খেলতে পারবেন জানিয়ে এনামুল হক বলেন, 'সুপার লিগে তার খেলা হবে না। তবে জিম্বাবুয়ে সফর নিয়ে কোনো শঙ্কা নেই। জিম্বাবুয়ে সফরে সে যেতে পারবে, টেস্ট থেকেই খেলতে পারবে।' 

মুশফিকের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'আজ সকালে মুশফিকের হাতে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে বাম হাতের তর্জনিতে একটা সুক্ষ্ম চিড়ের অস্তিত্ব দেখা গেছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছি। এক সপ্তাহ পর আমরা রিভিউ করব। যেহেতু সুক্ষ্ম চিড়, আশা করছি সেরে উঠতে খুব একটা লম্বা সময় নেবে না।'

এনামুল হক শঙ্কার কথা না বললেও দেবাশীষ চৌধুরী জানালেন, সপ্তাহ খানেক পর বোঝা যাবে মুশফিকের ইনজুরির অবস্থা। তখন বোঝা যাবে জিম্বাবুয়ে সফরে মুশফিকের যাওয়া নিয়ে শঙ্কা আছে কিনা। দেবাশীষ চৌধুরী বলেন, 'এক সপ্তাহ পর আমরা আবার ইনজুরিটা রিভিউ করব। রিভিউ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।'

এবারের লিগে আবাহনীর হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন মুশফিক। এর মধ্যে ১২ ইনিংসে ব্যাটিং করে ২টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.১৪ গড়ে ২৬৭ রান করেছেন আবাহনী অধিনায়ক। জানা গেছে, লিগের বাকি ম্যাচে আবাহনীর নেতৃত্বে থাকবেন মোসাদ্দেক হোসেন সৈকত। 

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net