Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2026, 05:00 pm
Last modified: 27 September, 2026, 05:07 pm

Related News

  • ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
  • অপ্রতিমের জানাজা সম্পন্ন, কোটবাড়ির গন্ধমতিতেই হবে দাফন
  • কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩
  • ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা
  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের পক্ষে লড়বে না কোনো আইনজীবী

মাহিদার চাচা মো. সজিব মিয়া বলেন, ‘আমাদের দাবি দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাহিদা হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করে জাহিদুলকে ফাঁসি দেয়া।
টিবিএস রিপোর্ট
27 September, 2026, 05:00 pm
Last modified: 27 September, 2026, 05:07 pm
শিশু মহিদা আক্তারের আত্মীয়-স্বজনেরা রোববার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল কোর্ট চত্বরে ব্যানার হাতে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলোচিত শিশু মাহিদা আক্তার (৭) ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত জাহিদুল ইসলামকে (২০) কোনো আইনি সেবা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। শিশু মাহিদার মা ও স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর নাগাদ ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল কোর্ট চত্বরে মহিদার স্বজনরা বিক্ষোভ করেন। এ সময় তারা মাহিদা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত সম্পন্নসহ অভিযুক্ত জাহিদুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলটি আদালত চত্বর প্রদক্ষিণ করে।

শিশু মাহিদার চাচা মো. সজিব মিয়া বলেন, 'আমাদের দাবি দ্রুত বিচার ট্রাইব্যুনালে মাহিদা হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করে জাহিদুলকে ফাঁসি দেয়া। মাহিদার মতো আর কোনো শিশু যেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার না হয়—সেজন্য জাহিদুলকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।'

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মফিজুর রহমান বাবুল বলেন, 'ইতোপূর্বেও এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আসামির পক্ষে আমাদের কোনো আইনজীবী লড়েনি। আমরা কোনো আইনজীবী জাজিদুলেরর পক্ষে আদালতে দাঁড়াবো না। আমরা সকল আইনজীবী মিলে দ্রুত সময়ের মধ্যে যেন মাহিদা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হয়—সেজন্য কাজ করব।'

এর আগে গত শুক্রবার দুপুরে আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে শিশু মাহিদা আক্তারকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে জাহিদুল। তিনি সম্পর্কে মাহিদার চাচা হন।

এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে জাহিদুলকে আসামি করে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে নিহত মাহিদার মা মনিরা আক্তার। পরে সন্ধ্যায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পঞ্চম) আদালতে তোলা হলে বিচারকের কাছে মাহিদাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জাহিদুল।
 
Related Topics

টপ নিউজ

শিশু মাহিদা আক্তার / জাহিদুল ইসলাম / ব্রাহ্মণবাড়িয়া / ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি / ধর্ষণ / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ফেসবুক-টিকটকে পরিচয়, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
  • অপ্রতিমের জানাজা সম্পন্ন, কোটবাড়ির গন্ধমতিতেই হবে দাফন
  • কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩
  • ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা
  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net