Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2026, 09:15 pm
Last modified: 26 September, 2026, 10:43 pm

Related News

  • হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন, দুই দিন পর মিলল মরদেহ

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
টিবিএস রিপোর্ট
26 September, 2026, 09:15 pm
Last modified: 26 September, 2026, 10:43 pm
ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক যুবককে রাতে মারধর ও খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর পরদিন সকালে তৈরি হলো এক আবেগঘন দৃশ্য। অনাহারী ও নির্যাতিত বাবাকে উদ্ধারে ছুটে এসে নিজ হাতে চা-রুটি খাইয়ে দিয়েছে তার ৯ বছর বয়সী শিশু কন্যা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বামরাইল বাজারে। ভুক্তভোগী যুবকের নাম অনিক সরদার।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বামরাইল বাজারের একটি মুদিদোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদারকে আটক করে জনতা। পরবর্তীতে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাকে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

শনিবার সকাল আটটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের ৯ বছর বয়সী মেয়ে। সে বাবাকে আর না মারার জন্য উপস্থিত লোকজনের কাছে অনুরোধ জানাতে থাকে। একপর্যায়ে দীর্ঘক্ষণ অভুক্ত থাকা বাবাকে পাশের দোকান থেকে এক কাপ চা ও একটি পাউরুটি কিনে এনে নিজ হাতে খাইয়ে দেয় ওই শিশু।

ঘটনার প্রত্যক্ষদর্শী বামরাইল এলাকার বাসিন্দা ইকবাল ব্যাপারী জানান, 'সকালে বাজারে গিয়ে দেখি এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পর তার পরিবার আসে। এ সময় তার ছোট্ট মেয়েটি চা-রুটি এনে বাবাকে খাওয়ায়। শুধু তাই নয়, মারধরের কারণে শরীরে যে স্থানে আঘাত লেগেছিল, শিশুটি সেখানে হাত বুলিয়ে দিচ্ছিল।'

মিরাজ নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, 'শিশুটির এই আচরণ উপস্থিত সবার মনে গভীরভাবে দাগ কাটে। সে তার বাবার পাশে বসে কাঁদছিল এবং চায়ের কাপে রুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছিল। যদিও তার চুরির সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে চুরির চেষ্টা করা হয়েছিল বলে শুনেছি। পরবর্তীতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার প্রতিশ্রুতি নিয়ে বাজারের লোকজন তাকে ছেড়ে দেয়।'

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, 'সকালে আরিফ নামে এক ব্যক্তি বামরাইল বাজারে চোর আটক করার বিষয়টি ফোনে থানায় জানান। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে ফেসবুকে এ সংক্রান্ত ছবি ও ভিডিও দেখেছি।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, 'এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
 

Related Topics

টপ নিউজ

বরিশাল / চোর সন্দেহ / যুবক / মারধর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন, দুই দিন পর মিলল মরদেহ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net