Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2026, 10:00 am
Last modified: 24 September, 2026, 10:01 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ

ঘটনার বিষয়ে খিলগাঁও থানায় অভিযোগ করা তরুণী বলেন, এতে তার মুখ, চোখের নিচে, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
টিবিএস রিপোর্ট
24 September, 2026, 10:00 am
Last modified: 24 September, 2026, 10:01 am
বনশ্রীর এফ ব্লকের ৮/৩ নম্বর সড়কের লাল মিয়া গলির এই স্থানে ২২ সেপ্টেম্বর পথকুকুরকে খাবার দেওয়ার সময় হামলার শিকার হওয়ার অভিযোগ করেন ওই তরুণী। ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে ২২ সেপ্টেম্বর প্রায় আধা ঘণ্টা ধরে কয়েকজন তাকে মারধর ও হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী।

ঘটনার বিষয়ে খিলগাঁও থানায় অভিযোগ করা সুমাইয়া রহমান বলেন, এতে তার মুখ, চোখের নিচে, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

গতকাল রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সুমাইয়া বলেন, 'মাইনুলের ভাই বারবার উদ্ধত ভঙ্গিতে আমার দিকে তেড়ে আসছিলেন। মারধরের কারণে আমার চোখের নিচে নীলচে হয়ে গেছে। সেটা দেখিয়ে আমাকে নিয়ে মন্তব্য করতে থাকেন। এরপরও তারা নানা বাজে শব্দ ব্যবহার করেন।'

তিনি বলেন, 'আমি খুবই আতঙ্কে আছি। যেভাবে তারা হামলা করেছে, আমাকে মেরে ফেলতেও হামলাকারীদের কোনো দ্বিধা ছিল না।'

সুমাইয়া জানিয়েছেন, হামলার বিষয়ে কথা বলায় স্থানীয়ভাবে তার ওপর আরও চাপ তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

যেভাবে ঘটনার সূত্রপাত

সুমাইয়া জানান, ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে তিনি বনশ্রীর এফ ব্লকের ৮/৩ নম্বর সড়কের লাল মিয়া গলিতে কয়েকটি পথকুকুরকে খাবার দিতে যান। তিনি নিয়মিতই ওই এলাকায় কুকুরকে খাবার দেন।

একটি কাপড়ের দোকানের সামনে তিনি কুকুরগুলোকে খাবার দিচ্ছিলেন। এ সময় কুকুরগুলো কয়েকটি দোকানের সিঁড়িতে উঠে গেলে ১০ থেকে ১২ বছর বয়সী এক কিশোর তাকে সরে যেতে বলে বলে জানান তিনি।

সুমাইয়ার ভাষ্য অনুযায়ী, এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয় এবং ওই কিশোর তাকে গালাগাল করে। তিনি ওই কিশোরকে তার সঙ্গে বেয়াদবি না করার কথা বললে দোকানের ভেতর থেকে ২০ থেকে ২২ বছর বয়সী এক তরুণ বের হয়ে তার মুখে ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি।

সুমাইয়া বলেন, এরপর ওই তরুণ আশপাশের আরও লোকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন।

সুমাইয়ার দাবি, পরে সেখানে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক জড়ো হন। তাদের কেউ তাকে মারধর করেন, আবার কেউ গালাগাল ও হেনস্তা করেন। প্রায় আধা ঘণ্টা ধরে এ ঘটনা চলে বলে জানান তিনি।

সুমাইয়ার সঙ্গে থাকা আসিফ ইমতিয়াজও ওই এলাকায় পথকুকুরকে খাবার দেন।

আসিফ বলেন, দোকানের সামনে থেকে সরে যেতে বলা হলে তারা শুরুতে দুই মিনিটের মধ্যে সেখান থেকে চলে যাওয়ার কথা জানিয়েছিলেন। তবে এরপরও উত্তেজনা বাড়তে থাকে এবং সুমাইয়াকে মারধর করা হয়।

পরিস্থিতি আরও খারাপ হলে আসিফ সহায়তা পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি সুমাইয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

গতকাল সকালে সুমাইয়া মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তিনি জানান, চোয়ালে সবচেয়ে বেশি আঘাত লেগেছে এবং প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাকে এক্স-রে করতে বলেন।

সুমাইয়া বলেন, 'তারা আমাকে খুব বাজেভাবে আঘাত করেছে। সবচেয়ে বেশি মেরেছে পিঠে। প্রাণ বাঁচাতে কোনো রকমে আমি ওই এলাকা থেকে পালিয়ে আসি।'

হামলায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ

চিকিৎসা নেওয়ার পর সুমাইয়া খিলগাঁও থানায় অভিযোগ করেন। এরপর গতকাল বিকেলে পুলিশ তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য লাল মিয়া গলিতে যায়।

পুলিশের সঙ্গে সেখানে যাওয়ার সময় মাইনুল, তার ভাই ও স্ত্রী উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেন সুমাইয়া।

তিনি বলেন, মাইনুলের ভাই বারবার আগ্রাসী ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসেন এবং ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করতে থাকেন।

সুমাইয়া বলেন, হামলার শিকার হওয়ার পরও এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় তিনি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন।

ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় বাসিন্দা নূর হোসেন একজন নারীকে মারধরের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন।

তিনি বলেন, কুকুরকে খাবার দেওয়ার কারণে দোকানের জায়গা নোংরা হয়ে যাওয়ায় দোকানের কর্মীরা এতে আপত্তি জানিয়েছিলেন। এ নিয়ে সুমাইয়ার সঙ্গে দোকানের মালিকের তর্ক হয়।

নাম প্রকাশ না করার শর্তে আরেক স্থানীয় বাসিন্দা সুমাইয়াকে প্রথম আঘাত করা ব্যক্তির নাম শুভ বলে দাবি করেন। ওই বাসিন্দার দাবি, শুভ স্থানীয় বিএনপি নেতা মাইনুল ও হালিমের সহযোগী এবং পরে তিনিই ঘটনাস্থলে আরও লোকজনকে ডেকে আনেন।

তবে, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুমাইয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, কারা ওই হামলার জন্য দায়ী, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তিনি বলেন, 'ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে আমরা এলাকা পরিদর্শন করেছি। তবে কারা তার ওপর হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

তিনি আরও জানিয়েছেন, সুমাইয়া মারধরের শিকার হয়েছেন, তা পুলিশ নিশ্চিত হয়েছে। তবে এতে কারা জড়িত, তা এখনো তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকেও এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

হামলার অভিযোগ / বনশ্রী / কুকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • নেপালে বন্যায় ভেসে গেছে বাড়ি, তবু পুরোনো ভিটা ছাড়ছে না বিশ্বস্ত কুকুর
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • চট্টগ্রামে কুকুরকে পানিতে ডুবিয়ে হত্যা: অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net