Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2021, 01:50 pm
Last modified: 19 June, 2021, 09:41 pm

Related News

  • মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর: লুটপাটে হারিয়েছে টিকা পাওয়া শিশুদের তালিকা
  • গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
  • বাদ পড়া ৩৪ লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর
  • ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ০-৬ বছরের শিশুদের হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু

ঢাকার কেন্দ্রগুলোতে আজ অগ্রাধিকার ভিত্তিতে শুধু মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
19 June, 2021, 01:50 pm
Last modified: 19 June, 2021, 09:41 pm

আজ দেশজুড়ে দ্বিতীয় ধাপের গণ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। 

দেশের প্রতিটি জেলার একটি নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে সিনোফার্মের ভ্যাকসিনের টিকাদান শুরু হয়েছে।

রাজধানীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগ্ধা মেডিক্যাল কলেজ হাসপাতাল- এ চারটি মেডিক্যাল কলেজে টিকাদান চলছে।

ঢাকার কেন্দ্রগুলোতে আজ অগ্রাধিকার ভিত্তিতে শুধু মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

মুগ্ধা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অসীম কুমার নাথ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ সকাল ৯টায় কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে," 

হাসপাতালটিতে প্রতিদিন ৪০০ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

"প্রথম দিনে মুগ্ধা মেডিক্যাল কলেজের চূড়ান্ত বর্ষের ৬০জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। তবে আগামীকাল থেকে এই কেন্দ্রে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে," বলেন তিনি। 

"জেলা পর্যায়ে সাধারণ মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে, তবে আমাদেরকে এখনো এ ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। অন্যান্যদের ব্যাপারে সরকার কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত শুধু মেডিক্যাল, ডেন্টালের শিক্ষার্থী ও টেকনোলজিস্টদের টিকা দেওয়া হবে," যোগ করেন তিনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচিতে দশটি ক্যাটাগরির মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। তারা হলেন, বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক, সরকারি স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মেডিক্যাল, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থী, ইতোমধ্যেই যারা নিবন্ধন করেছেন এবং যে সব অভিবাসী শ্রমিককে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে।  

এছাড়া, নির্ধারিত সরকারি প্রকল্পে কর্মরত কর্মকর্তা, ঢাকার দুটি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও কোভিডজনিত মৃতদের দাফন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও সিনোফার্মের কোভিড-১৯ টিকা দেওয়া হবে।

অন্যদিকে, কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে পাওয়া ফাইজারের ভ্যাকসিন কাদেরকে দেওয়া হবে এখনো সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

বর্তমান তথ্য অনুযায়ী, সরকারের হাতে যতোগুলো টিকা রয়েছে তা দেওয়া শেষে দেশের মোট জনগোষ্ঠীর মাত্র ৩ শতাংশ জনগোষ্ঠীকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে। হার্ড ইম্যিউনিটি অর্জনের জন্য কোনও দেশে মোট জনগোষ্ঠীর অন্তত ৭০ শতাংশ মানুষের টিকাদান প্রয়োজন। 
 
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / কোভিড-১৯ টিকাদান / কোভিড-১৯ জাতীয় টিকাদান কর্মসূচি / ভ্যাকসিন / টিকা / কোভিড-১৯ ভ্যাকসিন / গণ টিকাদান কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর: লুটপাটে হারিয়েছে টিকা পাওয়া শিশুদের তালিকা
  • গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
  • বাদ পড়া ৩৪ লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলা টিকা, দেশব্যাপী ক্যাম্পেইন শুরু ২৬ সেপ্টেম্বর
  • ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ০-৬ বছরের শিশুদের হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net