রাজধানীর আদাবরে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
রাজধানীর আদাবরে বস্তার ভেতর থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত দুই হাত, মাথা ও শরীর পাওয়া গেছে। তবে তার দুই পা এখনো পাওয়া যায়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদাবর ১০ নম্বরের হাক্কার পাড়ে খালের পাশে বস্তার মধ্যে খণ্ডিত অংশগুলো পাওয়া যায়।
খবর পেয়ে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
এ বিষয়ে তিনি টিবিএসকে বলেন, 'পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। এখনো নিহতের দুই পা পাওয়া যায়নি।'
