Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
কমলগঞ্জে হামহাম জলপ্রপাতের গহীন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সারাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2026, 05:25 pm
Last modified: 04 September, 2026, 05:28 pm

Related News

  • উত্তরায় পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার 

কমলগঞ্জে হামহাম জলপ্রপাতের গহীন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দুর্গম পাহাড়ি এলাকায় যানবাহন চলাচলের সুযোগ না থাকায় উদ্ধারকারী দলকে সেখানে পৌঁছাতে দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে হয়।
টিবিএস রিপোর্ট
04 September, 2026, 05:25 pm
Last modified: 04 September, 2026, 05:28 pm
ছবি: টিবিএস

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাত সংলগ্ন সিতাব জলধারা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করে যৌথ উদ্ধারকারী দল। তবে তারা নিহতের পরিচয় জাোতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কয়েকজন মাছ শিকারি রাজকান্দি সংরক্ষিত বনের গভীরে অবস্থিত হামহাম পর্যটন এলাকার মোকাম টিলা সংলগ্ন জলাধারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।

খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। দুর্গম পাহাড়ি এলাকায় যানবাহন চলাচলের সুযোগ না থাকায় উদ্ধারকারী দলকে সেখানে পৌঁছাতে দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে হয়।

অভিযানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন চাম্পারায় চা-বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, ইউপি সদস্য সজয় কিশোর যাদব এবং এলাকার বাসিন্দারা। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করে পাহাড়ি গিরিপথ পেরিয়ে লোকালয়ে নিয়ে আসা হয়।

উদ্ধারকারী সূত্রে জানা যায়, মরদেহটি বেশ কিছুদিন আগের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে পারে। তবে পরিচয় শনাক্ত না হওয়ায় তার নাম-পরিচয়, বাসস্থান কিংবা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পানির প্রবল স্রোতের কারণে মরদেহটি উজানের কোনো এলাকা থেকে ভেসে এসে সিতাব জলধারায় আটকে থাকতে পারে। 

তবে বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে।

অভিযান চলাকালে ইউএনও সন্দীপ তালুকদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিনসহ বিভিন্ন দপ্তর ও বাহিনীর কর্মকর্তারা রাতভর ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, উদ্ধার করা মরদেহ থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত হামহাম জলপ্রপাত ও রাজকান্দি সংরক্ষিত বন প্রতিবছর হাজারো পর্যটককে আকর্ষণ করলেও এর আশপাশের বিস্তীর্ণ বনাঞ্চল এখনো দুর্গম ও জনবিরল। ফলে এ ধরনের ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্টদের বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে অংশগ্রহণকারীরা।
 
Related Topics

টপ নিউজ

হামহাম জলপ্রপাত / মৌলভিবাজার / কমলগঞ্জ / মরদেহ উদ্ধার / অজ্ঞাত ব্যক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • উত্তরায় পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সিলেটে বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার 

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net