সংসদে প্রতিরক্ষা, বিদ্যুৎ-জ্বালানিসহ চার স্থায়ী কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন ও অনুমোদন করা হয়।
সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাবগুলো সংসদে উপস্থাপন করেন।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সমন্বয়ে কমিটিগুলো গঠন করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে (শরীয়তপুর-৩)।
কমিটির সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (যদি তিনি সংসদ সদস্য হন), অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩), মোহাম্মদ কয়ছর আহমেদ (সুনামগঞ্জ-৩), রফিকুল ইসলাম হিলালী (নেত্রকোণা-৩), এস. এম. জাহাঙ্গীর হোসেন (ঢাকা-১৮), নায়াব ইউসুফ আহমেদ (ফরিদপুর-৩), মমতাজ আলো (মহিলা আসন-২৮), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)।
প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মো. আশরাফ উদ্দিনকে (নরসিংদী-৫)।
কমিটির সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয় (যদি তিনি সংসদ সদস্য হন), মো. শফিকুর রহমান (ঢাকা-১৫), নুরুল ইসলাম মনি (বরগুনা-২), এস. এম. জিলানী (গোপালগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩), আব্দুস সালাম আজাদ (মুন্সিগঞ্জ-২), রেজা আহাম্মেদ (কুষ্টিয়া-১), লুৎফুর রহমান (কক্সবাজার-৩) এবং মো. আব্দুল বাতেন (ঢাকা-১৬)।
সরকারি প্রতিষ্ঠান
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে (বরগুনা-২)।
এই কমিটির সদস্যরা হলেন—মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪), মোছা. তাহসিনা রুশদীর (সিলেট-২), খোন্দকার আবু আশফাক (ঢাকা-১), মোহাম্মদ কয়ছর আহমেদ (সুনামগঞ্জ-৩), বিশ্বাস জাহাঙ্গীর আলম (নড়াইল-১), মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (নারায়ণগঞ্জ-১), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং মোহাম্মদ কামাল হোসেন (ঢাকা-৫)।
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাঈদ আহমেদকে (শরীয়তপুর-১)।
কমিটির সদস্যরা হলেন—মো. আব্দুল বারী (জয়পুরহাট-২), এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), শাহজাহান চৌধুরী (কক্সবাজার-৪), মোহাম্মদ নূরুল ইসলাম (ভোলা-৪), মো. আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫), ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১), রেহেনা আক্তার রানু (মহিলা আসন-৪), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩)।
