Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
খেলাপি ঋণে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ছাড়িয়ে গেল বেসরকারি ব্যাংক

অর্থনীতি

ফরহাদ হোসেন
16 June, 2021, 09:00 am
Last modified: 16 June, 2021, 09:02 am

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা
  • জনতা ব্যাংকের শীর্ষ ৩৩ গ্রাহকের খেলাপি ঋণ ৫৬,১৩১ কোটি টাকা
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন

খেলাপি ঋণে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে ছাড়িয়ে গেল বেসরকারি ব্যাংক

মার্চ শেষে সরকারি ব্যাংকে এই হার ২০.৯১ শতাংশ এবং বেসরকারি ব্যাংকগুলোতে ৫.১৩ শতাংশ।  
ফরহাদ হোসেন
16 June, 2021, 09:00 am
Last modified: 16 June, 2021, 09:02 am

খেলাপি ঋণের ভারে বেসরকারি ব্যাংকগুলো নুয়ে পড়ছে। মাত্র তিন মাসের ব্যবধানে মার্চ শেষে এসব ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ে বেশি হয়েছে। 

অবশ্য মোট বিতরণ করা ঋণের অনুপাতে খেলাপির হার সরকারি ব্যাংকগুলোতে অনেক বেশি। মার্চ শেষে সরকারি ব্যাংকে এই হার ২০.৯১ শতাংশ এবং বেসরকারি ব্যাংকগুলোতে ৫.১৩ শতাংশ।  

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, চলতি বছরের মার্চ শেষে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫,০৯০ কোটি টাকা, অন্যদিকে সরকারি ব্যাংকগুলোতে ৪৩,৪৫০ কোটি টাকা।

যদিও গেল বছরের ডিসেম্বর শেষে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ সরকারি ব্যাংকগুলোর চেয়ে কম ছিল। ওই সময় বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপির পরিমাণ ছিল ৪০,৩৬১ কোটি টাকা এবং সরকারি ব্যাংকগুলোতে ৪২,২৭৩ কোটি টাকা।

এদিকে, তিন মাসের ব্যবধানে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ৪,৭২৮ কোটি টাকা এবং সরকারি ব্যাংকগুলোতে বেড়েছে ৩,০৮৯ কোটি টাকা।

এ প্রসঙ্গে জানতে চাইলে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ-এবিবি'র সাবেক চেয়ারম্যান আনিস এ খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যেহেতু বেসরকারি ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ সরকারি ব্যাংকের তুলনায় বেশি তাই এসব ব্যাংকের খেলাপির পরিমাণও বাড়ছে। 

এদিকে, ডিসেম্বরের তুলনায় মার্চে এসে বিশেষায়িত তিনটি সরকারি ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের খেলাপির পরিমাণ খুব একটা বাড়েনি। তবে বিদেশি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ বেড়েছে ৪২০ কোটি টাকা। 

এ প্রসঙ্গে বিদেশী ওরি ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিয়াজ উদ্দিন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কোভিডের প্রভাবেই খেলাপি বাড়ছে, এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, গেল বছর কোভিডের কারণে যে ক্ষতিটা হয়েছে তার প্রভাব এই বছর থেকে শুরু হয়েছে'।

একই ধরনের বক্তব্য দিয়ে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, 'যে কোন প্রতিষ্ঠান যখন লভ্যাংশ ঘোষণা করে তখন আগের বছরের পারফরমেন্সের উপর তা দেয়া হয়। এক্ষেত্রেও করোনার প্রভাবটা চলতি বছরেই পড়ছে, হয়তো সামনের দিকে আরো বাড়বে'।

তিনি জানান, শুধুমাত্র ব্যবসা টিকিয়ে রাখতে ব্যবসায়ীরা উৎপাদন চালিয়ে যাচ্ছে। কিন্তু সার্বিকভাবে চাহিদা মন্দা থাকায় পণ্য বিক্রি যেমন কমে গেছে, তেমনি বিক্রির টাকাও আদায় হচ্ছে কম। যার ফলে স্বাভাবিকভাবেই ব্যাংকের কিস্তি পরিশোধে সমস্যা হচ্ছে।  
 
 

Related Topics

টপ নিউজ

খেলাপি ঋণ / রাষ্ট্রায়ত্ত ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ব্যাপক পুনঃতফসিলের ফলে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণ কমে ৩০.৬ শতাংশ
  • ২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪  কোটি টাকা
  • জনতা ব্যাংকের শীর্ষ ৩৩ গ্রাহকের খেলাপি ঋণ ৫৬,১৩১ কোটি টাকা
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net