Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
জ্বালানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান ঐক্যমত্য

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
14 June, 2021, 07:40 pm
Last modified: 14 June, 2021, 07:46 pm

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান: রাষ্ট্রদূত
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম

জ্বালানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান ঐক্যমত্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার বিষয়টি প্রথম জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ
টিবিএস রিপোর্ট
14 June, 2021, 07:40 pm
Last modified: 14 June, 2021, 07:46 pm
যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিকরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ আলোচনা করছেন। ছবি: ইয়াহু নিউজ

ইরানের জ্বালানিসহ শিল্পের বেশ কিছু খাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে এক রূপরেখা নিয়ে ঐক্যমত্য পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের আলোচকগণ। তবে একথা জানানোর পাশাপাশি তেহরান হুঁশিয়ার করে বলেছে, ২০১৫ সালের পরমাণু সমঝোতায় বিশ্ব শক্তিদের ফিরে আসার ক্ষেত্রে 'খুব অল্প সময়ই বাকি আছে।' এর মাধ্যমে নিজেদের পরমাণু কর্মসূচির অগ্রগতি নিয়েও পশ্চিমা শক্তিগুলোকে প্রচ্ছন্ন হুমকি দিল দেশটি।  

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার বিষয়টি প্রথম জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ। যদিও তিনি মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারে বিস্তারিত জানাননি। এ নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি কার্যত বন্ধ হওয়ার পাশাপাশি দেশটির অর্থনীতি শোচনীয় অবস্থায় পড়েছে।

তবে সোমবার (১৪জুন) খতিবজাদেহ বলেছেন, রূপরেখা নিয়ে ঐক্যমত্য হলেও এখনও বেশ কিছু ব্যাপারে দ্বিমত থাকায় যুগান্তকারী চুক্তিটি স্বাক্ষরে বিলম্ব হচ্ছে। "কিছু প্রায়োগিক, রাজনৈতিক, আইনি ও বাস্তবমুখী মতভেদের সমাধানে পৌঁছানো যায়নি। তবে আশার কথা হলো; এসব ব্যাপারে সুরাহা আলোচনার মাধ্যমে সম্ভব এবং এখন পর্যন্ত কোনো অচলাবস্থা তৈরি হয়নি।"

যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিকরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ আলোচনা করছেন। সামগ্রিক অগ্রগতির ওপর তীক্ষ্ম নজর রাখছেন আন্তর্জাতিক তেল বাজার বিশেষজ্ঞরা। ওপেক সদস্য ইরান এ সমঝোতা থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির ছাড়পত্র পাবে কিনা এবং পেলেও ওয়াশিংটন কত দ্রুত তেহরানকে উৎপাদন বৃদ্ধি শুরু করতে দেবে- তার ইঙ্গিত পাওয়া যাবে চূড়ান্ত সমঝোতার ভিত্তিতে।
 
এদিকে স্থানীয় সময় ৮.৫০ ঘটিকা নাগাদ লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের সূচক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাম ৭৩.৪৩ ডলারে উন্নীত হয়। তবে ভিয়েনা আলোচনায় দেরির কারণে জ্বালানি স্টক লেনদেনকারীরা ইরানের তেল রপ্তানির পূর্বাভাস আরও পিছিয়ে দিয়েছেন।

এর আগে শনিবার ভিয়েনায় ইরানের প্রধান কূটনৈতিক দূত আব্বাস আরাগচি নিজেও তেমন ইঙ্গিত দিয়ে বলেছেন, আগামী শুক্রবার তার দেশের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার আগে উভয়পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে ঐক্যমত্যের সম্ভাবনা নেই।   

  • সূত্র: ব্লুমবার্গ
     

Related Topics

টপ নিউজ

ইরান / মার্কিন নিষেধাজ্ঞা / পরমাণু চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান: রাষ্ট্রদূত
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net