Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
নাদালের রাজ্যে জোকোভিচ রাজা

খেলা

টিবিএস ডেস্ক
13 June, 2021, 11:40 pm
Last modified: 14 June, 2021, 12:23 am

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

নাদালের রাজ্যে জোকোভিচ রাজা

ফ্রেঞ্চ ওপেন বলতে সবাই রাফায়েল নাদালকেই বোঝে। সেই নাদালকে হারিয়ে ফাইনালে ওঠা নোভাক জোকোভিচ শিরোপা জিতবেন না, তা কী করে হয়! তাই তো দুই সেটে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুড়ে দাঁড়ানো জোকোভিচ ফরাসি ওপেনের শিরোপা জিতে নিলেন।
টিবিএস ডেস্ক
13 June, 2021, 11:40 pm
Last modified: 14 June, 2021, 12:23 am
কঠিন লড়াইয়ে জেতা ফ্রেঞ্চ ওপেনের শিরোপায় চুমু এঁকে দিলেন জোকোভিচ। ছবি: রয়টার্স

ফ্রেঞ্চ ওপেন বলতে সবাই রাফায়েল নাদালকেই বোঝে। রোঁলা গারোতে টেনিস ব্যাট হাতে নামলেই চ্যাম্পিয়ন ট্রফিটা তার দিকে মুখ করে বসে। একবার-দুবার নয়, ১৩ বার রোঁলা গারোতে চ্যাম্পিয়নের মুকুট জিতেছেন স্প্যানিশ এই টেনিস তারকা। সেই নাদালকে হারিয়ে ফাইনালে ওঠা নোভাক জোকোভিচ শিরোপা জিতবেন না, তা কী করে হয়! তাই তো দুই সেটে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়ে ফরাসি ওপেনের শিরোপা জিতে নিলেন জোকোভিচ।

বোববার প্যারিসে অনুষ্ঠিত পুরুষ এককের রুদ্ধশ্বাস ফাইনালে গ্রিসের টেনিস খেলোয়াড় স্তেফানোস সিতসিপাসকে ৭-৬ (৬-৮), ৬-২, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন জোকোভিচ। রোঁলা গারোতে এটা তার দ্বিতীয় শিরোপা। সর্বশেষ ২০১৬ সালে এই গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জেতেন সার্বিয়ান এই টেনিস সুপার স্টার। এর পরের চারটি আসরেই চ্যাম্পিয়ন হন নাদাল। 

এটা জোকোভিচের ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়। রজার ফেদেরার ও রাফায়েল নাদালের রেকর্ড ছুঁতে জোকোভিচের দরকার আর মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম। ফেদেরার ও নাদাল দুজনই ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। হাঁটুর ইনজুরিতে চতুর্থ রাউন্ডের পর ফেদেরার সরে দাঁড়নোয় নালাদের সামনে সুযোগ ছিল সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি নিজের করে নেওয়ার। কিন্তু জোকোভিচ বাধায় সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাকে।

ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর নোভাক জোকোভিচের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

দুই কিংবদন্তির খুব কাছে পৌঁছে যাওয়া জোকোভিচের শুরুটা দেখে মনে হয়নি তার মাথায় সেরার মুকুট উঠতে যাচ্ছে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা সিতসিপাস রীতিমতো কাঁপিয়ে দেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়কে। তুমুল প্রতিদ্বন্দ্বিতার প্রথম সেট টাই-ব্রেকারে জেতেন সিতসিপাস। 

দ্বিতীয় সেটে আরও দুর্বার হয়ে ওঠেন গ্রিসের এই টেনিস সেনসেশন। এই টেনিসে জোকোভিচকে কোনো সুযোগ না দিয়েই ৬-২ গেমে জিতে নেন সিতসিপাস। তখন মনে হচ্ছিল সরাসরি সেটে হেরে যেতে পারেন জোকোভিচ। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড়, জিতে নেন ৬-৩ ব্যবধানে। এরপর আর সিতসিপাসকে সুযোগ দেননি জোকোভিচ। পরের দুই সেট ৬-২, ৬-৪ গেমে জিতে নেন তিনি। 

জয়ের পর উচ্ছ্বসিত জোকোভিচ বলেন, 'এটা চমকৎকার আবহ। আমার কোচ, ফিজিওসহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই। গত ৪৮ ঘণ্টার প্রায় ৯ ঘণ্টা ধরে দুই গ্রেট চ্যাম্পিয়নের বিপক্ষে খেলেছি আমি। শারীরিকভাবে গত তিনটা দিন খুব কঠিন গেছে। কিন্তু আমার নিজের সামর্থ্যে বিশ্বাস ছিল, জানতাম আমি পারব।'

Related Topics

টপ নিউজ

নোভাক জোকোভিচ / ফ্রেঞ্চ ওপেন / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • ছবি: টিবিএস
    এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী
  • ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
    ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ছবি: মুমিত এম
    ১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ
  • ছবি: গেটি ইমেজেস
    বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী

3
১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
ফিচার

১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ

4
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

5
ছবি: মুমিত এম
অর্থনীতি

১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ

6
ছবি: গেটি ইমেজেস
আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net