Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
ঢাকার পথে ‘অচিন পাখি’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2019, 05:10 pm
Last modified: 24 December, 2019, 05:17 pm

Related News

  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির অভিযোগে বন্ধ রাখা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এ কোনো ত্রুটি পায়নি ডিজিসিএ
  • যেভাবে মাত্র ৩২ সেকেন্ডে বিধ্বস্ত হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১
  • বোয়িং-এর জ্বালানি সুইচ নিয়ে ৭ বছর আগেই সতর্ক করেছিল এফএএ, আমলে নেয়নি এয়ার ইন্ডিয়া

ঢাকার পথে ‘অচিন পাখি’

আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিম লাইনার দুটির উদ্বোধন করবেন
টিবিএস রিপোর্ট
24 December, 2019, 05:10 pm
Last modified: 24 December, 2019, 05:17 pm
ফাইল ছবি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের দুটি নতুন ড্রিম লাইনারের দ্বিতীয়টি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ড্রিমলাইনার ‘অচিন পাখি’।  

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিয়াটলের স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিটে ড্রিমলাইনারটি এভারেট এয়ার ফিল্ড ত্যাগ করে। আশা করা যাচ্ছে ড্রিম লাইনারটি ১৫ ঘন্টা ৩০ মিনিটের উড়াল শেষে ২৪ ডিসেম্বর রাত ৭টা নাগাদ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।”

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯  সিরিজের ড্রিমলাইনটিকে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে থাকবে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি ক্লাসের ২১টি ও ইকোনোমি ক্লাসের ২৪৭টি আসনসহ মোট ২৯৮ টি আসন।

গত সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিম লাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের জন্য বোয়িং ৭৮৭-৯ সিরিজের অত্যাধুনিক দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী নতুন ড্রিম লাইনার দুটির নামকরণ করেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’। 

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বলছে, বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিম লাইনার ‘সোনার তরী’ ২১ ডিসেম্বর বিকেলে দেশে পৌঁছেছে। 

আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিম লাইনার দুটির উদ্বোধন করবেন।

Related Topics

টপ নিউজ

ড্রিমলাইনার / বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার / বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির অভিযোগে বন্ধ রাখা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এ কোনো ত্রুটি পায়নি ডিজিসিএ
  • যেভাবে মাত্র ৩২ সেকেন্ডে বিধ্বস্ত হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১
  • বোয়িং-এর জ্বালানি সুইচ নিয়ে ৭ বছর আগেই সতর্ক করেছিল এফএএ, আমলে নেয়নি এয়ার ইন্ডিয়া

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net