Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2026, 05:40 pm
Last modified: 01 September, 2026, 05:52 pm

Related News

  • সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
  • মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
  • বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

সংঘর্ষের একপর্যায়ে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের পক্ষের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়ক থেকে নেতা-কর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
টিবিএস রিপোর্ট
01 September, 2026, 05:40 pm
Last modified: 01 September, 2026, 05:52 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

সংঘর্ষের পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড সদরে পৌরসভা এলাকায় এ সংঘর্ষ হয়।

জানা যায়, একই স্থান ও সময়ে বিএনপির দুই পক্ষ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি আয়োজন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।কয়েকজন গুলির শব্দ শোনারও দাবি করেন। তবে সীতাকুণ্ড থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি।

ছবি: টিবিএস

সংঘর্ষের একপর্যায়ে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের পক্ষের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়ক থেকে নেতা-কর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই গ্রুপের দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।'

গুলির অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'গুলির কোনো ঘটনা ঘটেনি। পটকা ফাটানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।'

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'সীতাকুণ্ড সদর এলাকায় তার পক্ষের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা হয়েছে। হামলাকারীদের কয়েকজনকে অস্ত্র হাতে দেখা গেছে। পুলিশের সামনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা অবস্থান করছিল।'

হামলায় তিন থেকে চারজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

কাজী সালাউদ্দিন বলেন, 'প্রায় ৫০০ থেকে ৭০০ মানুষ এসেছিল। অস্ত্রধারীদের সামনে নিরীহ নেতা-কর্মীরা ছিল।'

হামলার পর সীতাকুণ্ডের বড়দারগাট এলাকায় বিএনপির ২ নম্বর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সালামের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'পাশের বৈশাখী ক্লাবেও ভাঙচুর করে মালামাল নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হচ্ছে।'

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী টিবিএসকে জানান, তিনি তখনও কর্মসূচিতে পৌঁছাননি এবং বাসা থেকে রওনা হয়েছেন।

তিনি বলেন, 'আমি এখনও কর্মসূচিতে পৌঁছাইনি। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি মাত্র শুরু হচ্ছে। এ অবস্থায় আমার লোকজন বা অনুসারীরা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে—এমন অভিযোগ আমার জানা নেই।'

সীতাকুণ্ডে কী ঘটেছে, তা তার জানা নেই জানিয়ে আসলাম চৌধুরী বলেন, 'রাস্তায় যানজট দেখছি। হয়তো কর্মীদের মধ্যে কোনো ঘটনা ঘটেছে। তবে আমার কোনো লোকজন কাউকে অস্ত্র নিয়ে হামলা করেছে—এমন কোনো বিষয় আমার জানা নেই।'

Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ড / বিএনপি / প্রতিষ্ঠাবার্ষিকী / সংঘর্ষ / মহাসড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
  • মুন্সীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
  • বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net