Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2026, 08:50 pm
Last modified: 22 August, 2026, 08:58 pm

Related News

  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, ডাকাত দল ভেতরে ঢুকেই নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচজনের হাত-পা বেঁধে ফেলে। এরপর গেটের তালা ভেঙে ৭ হাজার ৩৫০ কেজি সুতা এবং ক্যাশবাক্স থেকে নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
টিবিএস রিপোর্ট
22 August, 2026, 08:50 pm
Last modified: 22 August, 2026, 08:58 pm
ছবি: টিবিএস

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি নিটিং কারখানায় অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত কারখানার গ্রিল ও তালা কেটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকার সুতা ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কাশিমপুরের বড় ভবানীপুর এলাকার 'মির্জা অ্যাপারেলস লিমিটেড' নামের নিটিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানার সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর জানালার গ্রিল কেটে কারখানার মূল ভবনে ঢোকে তারা। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি পিস্তল ছিল। ভেতরে ঢুকেই তারা নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং পাটের রশি ও ফেব্রিক দিয়ে পাঁচজনের হাত-পা বেঁধে ফেলে। এরপর গেটের তালা ভেঙে ৭ হাজার ৩৫০ কেজি সুতা এবং ক্যাশবাক্স থেকে নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিসুল হক বলেন, 'ঘটনার পর রাত ৩টার দিকে আমাকে ফোন করে বিষয়টি জানানো হয়। ডাকাত দল কারখানা থেকে প্রায় ৩০ লাখ টাকার সুতা এবং ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।'

ঘটনার বর্ণনা দিয়ে কারখানার সহকারী নিটিং অপারেটর রাব্বি বলেন, 'আমরা কারখানার ভেতরেই ছিলাম। রাত ৩টার দিকে হঠাৎ ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল ভেতরে ঢুকে আমাদের হাত-পা বেঁধে ফেলে। অস্ত্রের মুখে জিম্মি করে সুতা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা।'

এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) শাকিল আহমেদ বলেন, 'ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। এতো বড় একটি কারখানায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, যা তদন্তে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে খুব দ্রুতই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর তৎপরতা চলছে।'
 
Related Topics

টপ নিউজ

গাজীপুর / ডাকাত দল / জিম্মি / লুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net