Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
জুলাইয়ে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‌্যাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2026, 05:40 pm
Last modified: 20 August, 2026, 05:41 pm

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে তরুণীসহ গ্রেপ্তার ২
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের আইনের খসড়া অনুমোদন
  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার

জুলাইয়ে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‌্যাব

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
টিবিএস রিপোর্ট
20 August, 2026, 05:40 pm
Last modified: 20 August, 2026, 05:41 pm
ছবি: সৌজন্যে

চলতি বছরের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, 'গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র।'

র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে 

র‍্যাবকে বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)' নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

এই নতুন বাহিনী কার্যক্রম কীভাবে চলছে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, 'নতুন বাহিনী কীভাবে কাজ করবে এবং ভবিষ্যতে তাদের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পুরোপুরি সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে বাহিনীর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।'

র‍্যাবের বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'এসব ঘটনায় মামলা হয়েছে এবং তদন্তও হয়েছে। বর্তমানে যেসব বিষয় বিচারাধীন রয়েছে, সেগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে র‍্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।'

র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন বাহিনী গঠিত হলে বিচারাধীন মামলাগুলোর কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আইনটির খসড়া জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেখানে মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে।'

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, 'খসড়ার শেষ দিকে স্পষ্টভাবে বলা হয়েছে, নতুন আইন প্রণীত হলেও র‍্যাবের আওতায় যেসব সদস্যের বিরুদ্ধে বিচারাধীন কার্যক্রম রয়েছে, সেগুলো আগের নিয়ম অনুযায়ী চলমান থাকবে। অর্থাৎ, র‍্যাব বিলুপ্ত বা নতুন বাহিনী গঠিত হওয়ার কারণে বিচারপ্রক্রিয়া বন্ধ হয়ে যাবে না।'

র‍্যাবের অতীত কর্মকাণ্ড নিয়ে বাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নের জবাবে ইন্তেখাব চৌধুরী বলেন, 'জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় র‍্যাবের সাবেক মহাপরিচালক শহিদুর রহমান জাতির সামনে এসে র‍্যাবের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন। ফলে বাহিনী হিসেবে জনগণের প্রত্যাশিত ক্ষমা প্রার্থনার বিষয়টি ইতোমধ্যেই করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

র‌্যাব / গ্রেপ্তার / জুলাই / অস্ত্র উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে তরুণীসহ গ্রেপ্তার ২
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের আইনের খসড়া অনুমোদন
  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net