Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2026, 04:25 pm
Last modified: 16 August, 2026, 04:53 pm

Related News

  • পুরুষ চরিত্রে নিখুঁত অভিনয়, উপমহাদেশের প্রথম অভিনেত্রীর প্রেমে পড়ছিলেন এক নারী
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • ‘টক্সিক’ কর্মপরিবেশ: ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একের পর এক কর্মীর আত্মহত্যা
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি

আত্মহত্যায় প্ররোচনার মামলায় মডেল রিধিকা রিধির প্রেমিক কারাগারে

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, রিধিকার মা গতকাল হাসিবুরের বিরুদ্ধে তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছেন।
টিবিএস রিপোর্ট
16 August, 2026, 04:25 pm
Last modified: 16 August, 2026, 04:53 pm
রিধিকা রিধি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন। 

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আসামি পক্ষের আইনজীবীর আবেদন আমলে নিয়ে আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে ওঠানো হয়নি।'

গতকাল (১৫ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হাসিবুর রহমান। ছবি: টিবিএস

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রিধিকার মা গতকাল হাসিবুরের বিরুদ্ধে তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেছেন। পরে বসুন্ধরা এলাকা থেকে হাসিবুরকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, 'ঘটনাটি নিয়ে আমাদের তদন্ত চলছে।'

পুলিশ এর আগে জানিয়েছিল, শনিবার সকালে প্রেমিকের সঙ্গে মুঠোফোনে ভিডিও কলে কথা বলার সময় রিধিকা আত্মহত্যা করেন। সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে রিধিকার সঙ্গে তার প্রেমিকের কথা-কাটাকাটি হয়েছিল। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও তার মৃত্যুর পেছনের পরিস্থিতি নির্ধারণে তদন্ত শুরু করে।

মাজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহের দায়িত্ব নেয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ রিধিকার মুঠোফোনেও এমন প্রমাণ পেয়েছে যে মৃত্যুর আগে তিনি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন।

মডেলিংয়ের পাশাপাশি রিধিকা 'এখানে মানুষ বিক্রি হয়', 'বহুরূপী', 'ডাবল হানিমুন' ও 'সুন্দরী'সহ বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।

Related Topics

টপ নিউজ

রিধিকা রিধি / আত্মহত্যা / অভিনেত্রী / বুসন্ধরা আবাসিক এলাকা / প্রেমিক গ্রেপ্তার / আত্মহত্যা প্ররোচণ মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • পুরুষ চরিত্রে নিখুঁত অভিনয়, উপমহাদেশের প্রথম অভিনেত্রীর প্রেমে পড়ছিলেন এক নারী
  • বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • এসএসসিতে আশানুরূপ ফল না পেয়ে রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • ‘টক্সিক’ কর্মপরিবেশ: ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একের পর এক কর্মীর আত্মহত্যা
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net