Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা: ৪ দিনের রিমান্ডে মামা ওবায়দুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2026, 05:10 pm
Last modified: 01 October, 2026, 05:17 pm

Related News

  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশিয়ান নাগরিক ৬ দিনের রিমান্ডে
  • জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
  • বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
  • নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা: ৪ দিনের রিমান্ডে মামা ওবায়দুর

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
01 October, 2026, 05:10 pm
Last modified: 01 October, 2026, 05:17 pm
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তার মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ওবায়দুর রহমানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির তারিখ ১ অক্টোবর নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম সাবের চৌধুরী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এর বিরোধিতা করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ওবায়দুর রহমান (৩৮) মরিয়মের মামা এবং জিএম নজরুল ইসলামের গাড়িচালক। মামলার আসামি জিএম নজরুল ইসলাম (৭৫) মরিয়মদের বাসায় যাতায়াত ও রাত্রিযাপনসহ বিভিন্নভাবে পরিবারের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুললে ওবায়দুরের সঙ্গে বিভিন্ন সময়ে কথাবার্তা বলতেন। জিএম নজরুল ইসলাম নিয়মিত মরিয়মের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন এবং তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন। ওবায়দুর ন্যাম ভবনের বাসায় যাতায়াত করতেন। তিনি এবং আরও অজ্ঞাতনামা আসামিরা বিভিন্ন সময়ে মরিয়ম ও তার স্বামী জিএম নজরুল ইসলামকে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন।

আবেদনে আরও বলা হয়, ওবায়দুর মরিয়মের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত—এমন স্থানীয় সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মরিয়মের বিয়ের আগে থেকেই নজরুল ইসলামের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থেকে ওবায়দুর বিয়ে-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম করে আসছিলেন বলেও তদন্তে জানা গেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে ওবায়দুরকে বিস্তারিত ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড প্রয়োজন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন, 'ভিকটিমের সঙ্গে এক নম্বর আসামির কিছু ভিডিও ফুটেজ প্রকাশ হয়, সেগুলো ওবায়দুরের মাধ্যমে হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। ভিকটিমকে নিয়ে মৌখিকভাবে বিয়ে ও পরে কাবিননামা হয়। বিবাহসংক্রান্ত বিষয়ে সাক্ষী এই ওবায়দুর। আসামি ও ভিকটিমের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা—সব মিলিয়ে এই ঘটনায় আসামির যোগসূত্র রয়েছে। রিমান্ডে নিলে ঘটনার সূত্রপাত ও এই আসামির ইন্ধন আছে কি না, তা জানা যাবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি।'

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম সাবের শুনানিতে বলেন, 'ড্রাইভারের চেয়ে বড় কথা হচ্ছে আসামি ওই মেয়ের মামা। এক নম্বর আসামির অনৈতিক কাজ চোখে পড়েছে। এই বিয়ের মেয়ের মা ও বাবার প্রত্যক্ষ প্ররোচনা ছিল। মেয়ের আপন মামা হিসেবে এগুলোর প্রতিবাদ করতে গিয়েছিলেন। রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজনই নেই।'

তিনি বলেন, 'এর আগে এক নম্বর আসামিসহ কয়েকজনের বিরুদ্ধে তিনি একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন। এজন্যই তাকে এই মামলায় আসামি করা হয়েছে। মামলার অন্য দুই আসামি ভিকটিমকে মানসিকভাবে টর্চার করতেন। এই আসামির সম্পৃক্ততা নেই।'

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

Related Topics

টপ নিউজ

এমপি নজরুল / আত্মহত্যা / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশিয়ান নাগরিক ৬ দিনের রিমান্ডে
  • জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
  • বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
  • নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net