Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
কবি নজরুলের অবমাননা: রবির কাছে ব্যাখ্যা চাইলো সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2021, 05:10 pm
Last modified: 06 June, 2021, 05:31 pm

Related News

  • হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর, দাফন করা হবে কবি নজরুলের সমাধি চত্বরে
  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান
  • দেশে গ্রামীণফোন ও রবি-র ৫জি সেবা চালু, যেভাবে ব্যবহার করবেন
  • যেভাবে বিখ্যাত ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ রচিত হয়

কবি নজরুলের অবমাননা: রবির কাছে ব্যাখ্যা চাইলো সরকার

গত ২৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব পেজে কবির প্রতি একটি শ্রদ্ধা নিবেদনমূলক পোস্ট দেয় দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটি। তবে, পোস্টটিতে নজরুল ইসলামের ছবির পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করা হয়। 
টিবিএস রিপোর্ট
06 June, 2021, 05:10 pm
Last modified: 06 June, 2021, 05:31 pm

রবি টেলিকমের ফেসবুক পেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে নজরুল ইসলামের ছবির পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহারের বিষয়ে প্রতিষ্ঠানটিকে সাত কার্যদিবসের মধ্যে ব্যখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

আজ রোববার (৬ জুন) মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

গত ২৫ মে কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মবার্ষিকী পালিত হয়। গত ২৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব পেজে কবির প্রতি একটি শ্রদ্ধা নিবেদনমূলক পোস্ট দেয় দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটি। তবে, পোস্টটিতে নজরুল ইসলামের ছবির পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করা হয়।  

এ ব্যাপারে নজরুল ইসলামের পরিবারের সদস্যদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। রবি'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী। 

"রবিকে বাংলাদেশ ত্যাগ করা উচিত । যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে চেনে না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। ধিক ধিক ধিক রবি কে। কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবিকেই অপমান করা হলো । আমরা পরিবারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি," ফেসবুক পোস্টে লিখেছেন তিনি। 

ঘটনার তিন দিন পর রবি ফেসবুক পেজ থেকে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, "গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সংশ্লিষ্ট এজেন্সি রবির ফেসবুক পেইজের একটি পোস্টে ভুল ছবি প্রকাশ করে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নজরে আসার সাথে সাথে আমরা পোস্টটি সরিয়ে নিয়েছি।" 

Related Topics

টপ নিউজ

রবি টেলিকম / রবি / কাজী নজরুল ইসলাম / অবমাননা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর, দাফন করা হবে কবি নজরুলের সমাধি চত্বরে
  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করল যে ১২ প্রতিষ্ঠান
  • দেশে গ্রামীণফোন ও রবি-র ৫জি সেবা চালু, যেভাবে ব্যবহার করবেন
  • যেভাবে বিখ্যাত ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ রচিত হয়

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net