Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ

বাংলাদেশ

আব্বাস উদ্দিন নয়ন
17 November, 2025, 09:30 am
Last modified: 17 November, 2025, 10:10 am

Related News

  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 
  • ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • বিটিআরসির ‘প্রশাসনিক গাফিলতিতে’ ১৭ বছর ধরে আটকে আছে গোল্ডেন স্পেকট্রাম
  • সিম যাচাই অভিযান: টানা তৃতীয় মাসের মতো কমল মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা

রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ

রবি বলছে, সাব-ব্র্যান্ডিংয়ে নিয়ন্ত্রক সংস্থার কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন হয় না। স্কিটোর মাধ্যমে গ্রামীণফোনসহ বিশ্বের অনেক টেলিযোগাযোগ অপারেটর একই রীতি অনুসরণ করে।
আব্বাস উদ্দিন নয়ন
17 November, 2025, 09:30 am
Last modified: 17 November, 2025, 10:10 am

রবি আজিয়াটা লিমিটেড ২০১৬ সালে এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার শর্ত বারবার লঙ্ঘন করছে—এমন অভিযোগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হস্তক্ষেপ চেয়েছে দেশের প্রধান দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক।

অপারেটর দুটির দাবি, একীভূতকরণের প্রায় নয় বছর পেরিয়ে গেলেও রবি এখনও এয়ারটেল ব্র্যান্ডের সেবাগুলোকে পৃথক ব্র্যান্ড হিসেবে পরিচালনা ও প্রচার করছে। অথচ নিয়ন্ত্রক সংস্থা ও হাইকোর্ট উভয় পক্ষেরই এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা ছিল যে এয়ারটেলকে স্বতন্ত্রভাবে চালানো যাবে না।

বিটিআরসিকে দেওয়া পৃথক চিঠিতে তারা বলেছে, ২০১৬ সালের ২৬ অক্টোবর একীভূতকরণের অনুমোদনে ২০ নম্বর শর্তে স্পষ্টভাবে বলা ছিল, সমস্ত বিজ্ঞাপন, বিপণন ও বাণিজ্যিক যোগাযোগ শুধু 'রবি আজিয়াটা লিমিটেড' নামে পরিচালনা করতে হবে।

গ্রামীণফোন বলেছে, ২০১৬ সালের ৩১ আগস্ট হাইকোর্টের রায়ে একীভূতকরণের অনুমোদন দেওয়া হয়েছিল এই শর্তে যে, টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির সমস্ত নির্দেশনা পুরোপুরি মেনে চলতে হবে।

অপারেটর দুটি বলেছে, এসব নির্দেশনা সত্ত্বেও রবি সমান্তরালভাবে এয়ারটেলের একটি পৃথক ইকোসিস্টেম চালিয়ে যাচ্ছে। এয়ারটেল ব্র্যান্ডের সিম এখনো বাজারে ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে, অনেক খুচরা দোকানে এখনো এয়ারটেলের সাইনবোর্ড রয়েছে এবং সেগুলোকে বিশেষ বিক্রয় কেন্দ্র হিসেবে দেখানো হচ্ছে; এবং এয়ারটেলের আলাদা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ রয়েছে, যার মাধ্যমে স্বাধীনভাবে প্যাকেজ ও গ্রাহক সেবা দেওয়া হচ্ছে।

গ্রামীণফোন আরও বলেছে, এয়ারটেল ব্র্যান্ডের ডেটা প্যাক, রিচার্জ অফার, আন্তর্জাতিক কল রেট, রোমিং সেবা ও ভিওএলটিই প্রমোশনও সক্রিয়ভাবে প্রচার করা হচ্ছে। এমনকি এয়ারটেলের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো এমনভাবে সচল রাখা হয়েছে, যেন এটি এখনো একটি স্বতন্ত্র অপারেটর।

গ্রামীণফোনের যুক্তি, এ ধরনের কর্মকাণ্ড গ্রাহকদের বিভ্রান্ত করছে, ব্র্যান্ড নিয়ে ধোঁয়াশা তৈরি করছে এবং বাজারের প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছে। তারা বলছে, একীভূতকরণের শর্ত ও লাইসেন্সের বাধ্যবাধকতা লঙ্ঘন করে এয়ারটেলের দীর্ঘদিনের আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালুকে অন্যায়ভাবে কাজে লাগাচ্ছে রবি।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ টিবিএসকে বলেন, কোম্পানিটি মনে করে সুষ্ঠু প্রতিযোগিতার জন্য পুরো শিল্প খাতে নিয়ম মেনে চলা জরুরি।

তিনি বলেন, 'সরাসরি একীভূতকরণের শর্ত ও লাইসেন্সের বাধ্যবাধকতা লঙ্ঘনকারী প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ড নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এ ধরনের কাজ সুস্থ প্রতিযোগিতার অন্তরায়।' তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গ্রামীণফোন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে।

৩০ অক্টোবর দেওয়া এক চিঠিতে বাংলালিংকও একই উদ্বেগের কথা জানিয়েছে। ওই চিঠিতে বলা হয়: রবি এখনো '০১৬' নম্বর সিরিজের সিম সংযোগ সক্রিয়ভাবে বিক্রি করছে এবং 'এয়ারটেল' নামে ব্যাপকভাবে ব্র্যান্ড প্রচার ও গ্রাহক সেবা কার্যক্রম চালাচ্ছে। কমিশনের পক্ষ থেকে এমন ব্যবহারের অনুমতি দিয়ে কোনো মেয়াদ বৃদ্ধি, অব্যাহতি বা পরিবর্তনের কোনো প্রমাণ প্রকাশ্যে নেই।

অপারেটরটি বলেছে, রবির এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার পাশাপাশি হাইকোর্টের অনুমোদিত বাধ্যবাধকতারও লঙ্ঘন।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিষয়টি মূলত নিয়ম মেনে চলার। 'যখন নিয়ন্ত্রক সংস্থা, এমনকি হাইকোর্ট স্পষ্টভাবে শর্ত ঠিক করে দিয়েছেন, তখন কোনো অপারেটরেরই আইনের বাইরে গিয়ে কাজ করা উচিত নয়। আমরা আশা করি, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিটিআরসি পদক্ষেপ নেবে।'

এসব অভিযোগের জবাবে রবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, এয়ারটেল এখনো আইনগতভাবে রবি আজিয়াটা লিমিটেডের অধিগ্রহণকৃত একটি সাব-ব্র্যান্ড।

ওই কর্মকর্তা বলেন, 'হাইকোর্ট-অনুমোদিত একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে এয়ারটেলের সমস্ত ট্রেডমার্ক, লোগো ও মেধাস্বত্ব রবির কাছে হস্তান্তরিত হয়েছে।' তিনি আরও যোগ করেন, একটি কোম্পানির অধীনে একাধিক ব্র্যান্ড ব্যবহার বিশ্বব্যাপী স্বীকৃত। স্কিটোর মাধ্যমে গ্রামীণফোনসহ বিশ্বের অনেক টেলিযোগাযোগ অপারেটর একই রীতি অনুসরণ করে।

রবি বলেছে, সাব-ব্র্যান্ডিং গ্রাহকদের পছন্দের সুযোগ বাড়ায় এবং এটি নিয়ন্ত্রক সংস্থার কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন করে না।

Related Topics

টপ নিউজ

রবি / রবি আজিয়াটা / জিপি / বাংলালিংক / টেলিকম / টেলিকম খাত / টেলিকম অপারেটর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • নেটওয়ার্ক ব্যাহত হওয়ার শঙ্কা, জ্বালানি ও বিদ্যুতে অগ্রাধিকার চায় টেলিকম অপারেটররা
  • চড়া করের চাপে টেলিকম খাত; বাড়তি খরচের বোঝা ভোক্তার কাঁধে 
  • ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • বিটিআরসির ‘প্রশাসনিক গাফিলতিতে’ ১৭ বছর ধরে আটকে আছে গোল্ডেন স্পেকট্রাম
  • সিম যাচাই অভিযান: টানা তৃতীয় মাসের মতো কমল মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net