Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি
04 August, 2026, 01:40 pm
Last modified: 04 August, 2026, 01:43 pm

Related News

  • ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহ পরীক্ষায় সিংহীগুলোর শরীরে তীব্র পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হওয়ার প্রমাণ পাওয়া গেছে।
বিবিসি
04 August, 2026, 01:40 pm
Last modified: 04 August, 2026, 01:43 pm
প্রতীকী ছবি: রয়টার্স

তীব্র গরমের মধ্যে জাপানের রাজধানী টোকিওর একটি চিড়িয়াখানায় তাপজনিত অসুস্থতায় তিনটি সিংহীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিম টোকিওর তামা জুওলজিক্যাল পার্কে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সিংহী তিনটি মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহ পরীক্ষায় সিংহীগুলোর শরীরে তীব্র পানিশূন্যতা ও একাধিক অঙ্গ বিকল হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এটি ইঙ্গিত করে, গরমের কারণেই প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার চূড়ান্ত ফল আসলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চিড়িয়াখানার প্রতিনিধি মিওয়া কোসাকা বলেন, 'আমরা এই প্রথম এমন ঘটনার মুখোমুখি হলাম। গত বছরও অনেক গরম ছিল। কিন্তু চিড়িয়াখানার কোনো সিংহ এভাবে অসুস্থ হয়ে পড়েনি।'

জাপানের গ্রীষ্মকাল দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। দেশটির কিছু শহরে প্রায়ই অসহনীয় গরম পড়ছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে।

চিড়িয়াখানাটির তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই 'মুগি' নামের তিন বছর বয়সী একটি সিংহীর ক্ষুধা কমে যায় এবং পরদিন সেটি দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে।

প্রাণীটিকে শীতল রাখতে চিড়িয়াখানার কর্মীরা বাতাস ও পানির ব্যবস্থা করেন। পরে সেটিকে তরল স্যালাইন, লিভার টনিক এবং ভিটামিন দেওয়া হয়। তবে ২৮ জুলাই সিংহীটি মারা যায়।

এর কয়েকদিন পর ৩১ জুলাই 'ইচিগো' নামের ১১ বছর বয়সী আরেকটি সিংহী মারা যায়। আর গত রোববার মারা যায় ১৫ বছর বয়সী 'লুয়েনা'।

সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সেখানে থাকা বাকি সিংহগুলোর মধ্যে এখনও তিনটি (দুইটি পুরুষ ও একটি স্ত্রী) সিংহ অসুস্থ এবং প্রাণীগুলো উঠে দাঁড়াতে পারছে না। বর্তমানে চিড়িয়াখানার কর্মীরা সেগুলোর শরীরে তরল স্যালাইন, ওষুধ ও ভিটামিন প্রয়োগ করে চিকিৎসা করছেন।

মিওয়া কোসাকা বলেন, 'কিছু সিংহের স্বাস্থ্যের অবস্থার উন্নতি দেখা যাচ্ছে।'

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইতোমধ্যে চারটি সিংহ সুস্থ হয়ে ওঠার লক্ষণ দেখাচ্ছে এবং ৬টি সিংহ শুরু থেকেই পুরোপুরি সুস্থ ছিল। এখন এদের সবগুলোকে 'পোর্টেবল এয়ার-কন্ডিশনার' (বহনযোগ্য এসি) ও শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল ফ্যানযুক্ত একটি নিভৃত ও সুরক্ষিত খাঁচায় রাখা হবে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনের অধ্যাপক হিদেয়াকি কারাকি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে সিংহের পক্ষে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, 'মানুষের মতো সিংহ ঘামে না। বরং শরীরের ভেতরের আর্দ্রতা বের করে দিতে ঘন ঘন শ্বাস নেয়। সেই আর্দ্রতা যখন বাষ্পীভূত হয়, তখন সিংহর শরীরের তাপমাত্রা কমে আসে। তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকলে শরীরের তাপমাত্রা পর্যাপ্ত কমতে পারে না।'

অধ্যাপক কারাকি আরও জানান, জুলাইয়ের মাঝামাঝিতে হঠাৎ তাপমাত্রা অনেক বেড়ে যাওয়াও এর অন্যতম কারণ হতে পারে। ফলে তীব্র গরমের সাথে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় প্রাণীগুলো পায়নি।

তামা চিড়িয়াখানায় প্রায় ২৬০ প্রজাতির প্রাণী রয়েছে। ১৯৬৪ সাল থেকে প্রজনন ও প্রদর্শনী শুরু হওয়ার পর থেকে সিংহগুলো দীর্ঘদিন ধরে এখানকার প্রধান আকর্ষণ। 

হঠাৎ তাপদাহের কারণে সিংহগুলো অসুস্থ হয়ে পড়ায় তামা চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত মাসেই তাদের সিংহ প্রদর্শনী এবং সাফারি বাস সেবা স্থগিত করার কথা জানিয়েছিল।

এ বছর গ্রীষ্মে জাপানে ৪৩ হাজারেরও বেশি মানুষ হিটস্ট্রোকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকার হিট অ্যালার্ট জারি করেছে এবং নাগরিকদের শরীর ঠান্ডা রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। যার অংশ হিসেবে অফিসগামীদের ভারী পোশাক পরিহার করে আরামদায়ক সুতি পোশাক পরতে উৎসাহিত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

জাপান / গরমে মৃত্যু / সিংহী / চিড়িয়াখানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net