Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক ৪টি ওয়ার্ডকে 'রেড জোন' ঘোষণা  

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
02 June, 2021, 11:00 am
Last modified: 02 June, 2021, 11:05 am

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
  • কক্সবাজারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: নিহত ২, পুড়েছে ৫০০ আশ্রয়কেন্দ্র

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক ৪টি ওয়ার্ডকে 'রেড জোন' ঘোষণা  

মঙ্গলবার (১ জুন) রাত ১২টা থেকে আগামী রোববার ৬ জুন পর্যন্ত এসব ওয়ার্ডে কঠোরভাবে লকডাউন কার্যকর থাকবে।
কক্সবাজার প্রতিনিধি
02 June, 2021, 11:00 am
Last modified: 02 June, 2021, 11:05 am
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত ৪টি ওয়ার্ডকে করোনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে 'রেডজোন' ঘোষণা করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো ২, ৫, ৬ ও ৯ নম্বর। মঙ্গলবার (১ জুন) রাত ১২টা থেকে আগামী রোববার ৬ জুন পর্যন্ত এসব ওয়ার্ডে কঠোরভাবে লকডাউন কার্যকর থাকবে।

উখিয়ার ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, হঠাৎ করে উখিয়া ক্যাম্প ও নিকটবর্তী এলাকায় করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এ কারণে ২৩মে থেকে উপজেলার জনবহুল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এরপরও থামছে না করোনা সংক্রমণের উর্ধ্বমুখীতা। এ কারণে সাম্প্রতিক সময়ে করোনার বেশি প্রাদুর্ভাব দেখা যাওয়া ক্যাম্প এলাকার ৪টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা দেয়া হয়েছে। লকডাউন ও কঠোর নিয়ন্ত্রণ চলাকালে কোভিড-১৯ বিষয়ক সরকারের সকল বিধি নিষেধ, স্বাস্থ্য বিধি সকল পর্যায়ে মানতে বাধ্য করা হবে। পুরো উপজেলায় এ নিয়ন্ত্রণ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইউএনও নিজাম আরো জানান, এ সময় উখিয়া উপজেলায় কোন মানুষ বাইরে থেকে এসে প্রবেশ করতে পারবেনা। আবার উখিয়া উপজেলা থেকে কোন মানুষ কঠোর নিয়ন্ত্রণ চলাকালে বাইরে যেতে পারবেনা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উখিয়া উপজেলার সকল সীমান্ত ও উপজেলার সর্বত্র আইনশৃংখলা বাহিনী রাতদিন বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করবে বলে উল্লেখ করেন ইউএনও।

কক্সবাজার-টেকনাফ সড়কে সরাসরি কোন বাস চলাচল করতে পারবেনা জানিয়ে ইউএনও বলেন, ঔষুধ ও অত্যাবশ্যকীয় দোকান ব্যতীত কোন দোকান খোলা রাখা যাবে না।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে লকডাউন ও কঠোর নিয়ন্ত্রণ চলাকালে ক্যাম্প সমূহে জরুরী বিষয় ছাড়া সবকিছুর যাতায়াতও বন্ধ থাকবে। এসময় ক্যাম্প থেকে কোন শরণার্থী বা স্থানীয় মানুষ প্রবেশ করতে পারবেনা। আবার ক্যাম্প থেকেও কোন স্থানীয় মানুষ বা শরণার্থী লকডাউন চলাকালে বাইরে যেতে পারবেনা। একইভাবে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে শরণার্থীরাও আসা যাওয়া করতে পারবেনা।

লকডাউন ও কঠোর নিয়ন্ত্রণ চলাকালে জরুরী ও অত্যাবশ্যকীয় কর্ম, খাদ্য, চিকিৎসা ব্যতীত এনজিও, আইএনজিও, জাতিসংঘের সংস্থাসহ ক্যাম্পসমূহে কর্মরত সংশ্লিষ্ট সকলের গাড়ি চলাচল ও আসা যাওয়া কঠোর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগে গৃহীত কার্যক্রম সমূহ আরো জোরদার করা হয়েছে।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও উখিয়ায় করোনা সংক্রমণ আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্তের আলোকে লকডাউন ঘোষণা ও কঠোর নিয়ন্ত্রণের মেয়াদ বাড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ক্রমাগত করোনা সংক্রমণ বাড়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় রাজাপালং ইউনিয়নের ২,৫,৬ ও ৯ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ওয়ার্ডগুলো রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত বা কাছাকাছি এলাকা। করোনা সংক্রমণ রোধে সব ধরনের কঠোরতা পালন করা হচ্ছে।  

এদিকে, ৩১ মে পর্যন্ত উখিয়া উপজেলায় ২ হাজার ২৬৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এটি কক্সবাজার জেলার দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। আক্রান্তদের মধ্যে স্থানীয় নাগরিক ১ হাজার ২৫০ জন এবং রোহিঙ্গা শরণার্থী ১ হাজার ১৪ জন। 
 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা ক্যাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • ১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা
  • রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
  • কক্সবাজারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: নিহত ২, পুড়েছে ৫০০ আশ্রয়কেন্দ্র

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net