Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2025, 01:50 pm
Last modified: 18 August, 2025, 05:27 pm

Related News

  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন

১০ ঘণ্টা অবরোধের পর কক্সবাজার-টেকনাফ সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা

আন্দোলনকারীদের পক্ষে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিনিয়া শারমিন জানান, অবিলম্বে চাকরিতে পুনর্বহালে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করেছেন।
টিবিএস রিপোর্ট
18 August, 2025, 01:50 pm
Last modified: 18 August, 2025, 05:27 pm
কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশনে সড়ক অবরোধ প্রত্যাহার করেন চাকরিচ্যুত শিক্ষকরা। ছবি: টিবিএস

রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত প্রকল্পের চাকরিচ্যুত শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে করা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অবরোধ ১০ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সকাল ৬টা থেকে চাকরিচ্যুত শিক্ষকরা কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে সকাল থেকেই ব্যস্ত এ সড়কে দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়। কোটবাজার স্টেশনের উভয় পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকে পড়ে।

এতে সাধারণ যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীদের পক্ষে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিনিয়া শারমিন জানান, অবিলম্বে চাকরিতে পুনর্বহালে প্রশাসনের ব্যবস্থা গ্রহণের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। তবে দ্রুত সময়ে দাবি পূরণ না হলে আবারও সড়ক অবরোধ, অনশনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে সড়ক অবরোধের ঘটনা আলোচনার মধ্যেই বিকেল ৪টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩ জুন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে (আরআরআরসি) লেখা এক চিঠিতে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

এতে স্থানীয় এক হাজার ২৫০ শিক্ষক চাকরিচ্যুত হন। তবে স্থানীয়দের চাকরিচ্যুত করা হলেও ক্যাম্পগুলোতে কর্মরত কোনো রোহিঙ্গা শিক্ষককে বরখাস্ত করা হয়নি।

এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় এবং ইউনিসেফের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
Related Topics

টপ নিউজ

কক্সবাজার / রোহিঙ্গা ক্যাম্প / চাকরিচ্যুত শিক্ষক / ইউনিসেফ / সড়ক অবরোধ / আন্দোলন প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net