Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
সরকারের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের 'ককরোচ জনতা পার্টির' নেতারা, তবে বিক্ষোভ চলবে

আন্তর্জাতিক

রয়টার্স
24 July, 2026, 11:20 am
Last modified: 24 July, 2026, 12:49 pm

Related News

  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • ‘এখনো বেঁচে আছি’: ২৬ দিনের অনশনে ১১ কেজি ওজন কমল সোনম ওয়াংচুকের
  • প্রশ্নফাঁস ইস্যুতে দ্রুত বিচার আদালত গঠনের প্রতিশ্রুতি মোদির, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা
  • তরুণদের ‘তেলাপোকা’ বলা ভারতের সেই বিচারপতি বললেন পুলিশের হামলার ভিডিও দেখার ‘সময় নেই’

সরকারের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের 'ককরোচ জনতা পার্টির' নেতারা, তবে বিক্ষোভ চলবে

‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, একটি নিরপেক্ষ স্থানে সরকারের মন্ত্রীদের সাথে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে।
রয়টার্স
24 July, 2026, 11:20 am
Last modified: 24 July, 2026, 12:49 pm
ভারতের দিল্লির যন্তর মন্তরে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে আন্দোলন। ছবি: রয়টার্স

ভারতে প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আজ শুক্রবার সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন তরুণদের নেতৃত্বাধীন 'ককরোচ' আন্দোলনের নেতারা। তবে আলোচনা শুরু হলেও দেশজুড়ে চলমান বিক্ষোভ কর্মসূচি এখনই স্থগিত করা হবে না বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

অধিকারকর্মী সোনম ওয়াংচুক টানা ২৬ দিন পর গত রাতে তার অনশন ভাঙেন। এর কয়েক ঘণ্টার মাথায় এই ঘোষণা এল। এর ফলে গত কয়েক দিন ধরে চলা সংকটের একটি সমাধানের পথ খুলতে পারে বলে আশা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্ন ফাঁসের প্রতিবাদে হাজার হাজার শিক্ষার্থী দিল্লির রাজপথে অবস্থান করছেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এই আন্দোলনকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দলগুলোও শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে।

নিরপেক্ষ স্থানে আলোচনা

'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, একটি নিরপেক্ষ স্থানে সরকারের মন্ত্রীদের সাথে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, 'আমরা আশা করি সরকার খোলা মন নিয়ে আলোচনায় আসবে এবং দীর্ঘ সময় ধরে রাজপথে থাকা মানুষের কথা শুনবে। আমরা আমাদের দাবিগুলো বিস্তারিতভাবে তাদের কাছে তুলে ধরব।'

তবে তিনি স্পষ্ট করেছেন যে দেশজুড়ে আন্দোলন অব্যাহত থাকবে। 

গত সোমবার নিষেধাজ্ঞা অমান্য করে সংসদ অভিমুখে পদযাত্রার সময় পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মুখে পড়েন আন্দোলনকারীরা। গত বুধবার রাতেও দিল্লির যন্তর মন্তরে ১০ হাজারের বেশি মানুষ জড়ো হলে সহিংসতার খবর পাওয়া যায়।

বিশ্লেষকদের মতে, কর্মসংস্থানের অভাব এবং বারবার প্রশ্ন ফাঁসের ঘটনায় ভারতীয় তরুণদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই আন্দোলন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার ১৬টি মেট্রো স্টেশন ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল, যা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলে।

দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার সকাল থেকে পুনরায় ১৭টি স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এ সপ্তাহে এ নিয়ে তিনবার এমন বড় আকারের মেট্রো বন্ধের ঘটনা ঘটল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের খসড়া নিয়ে আলোচনা হবে। তবে আন্দোলনকারীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, কেবল শাস্তি নয়, বরং প্রশ্ন ফাঁস ঠেকানোর জন্য পুরো পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা প্রয়োজন। অনশন ভাঙা সোনম ওয়াংচুকও শুক্রবার একটি ভিডিও বার্তার মাধ্যমে সরকারের সঙ্গে তার আলোচনার বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ককরোচ জনতা পার্টি / ভারতে আন্দোলন / সোনম ওয়াংচুক / অভিজিৎ দিপকে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা
  • ‘এখনো বেঁচে আছি’: ২৬ দিনের অনশনে ১১ কেজি ওজন কমল সোনম ওয়াংচুকের
  • প্রশ্নফাঁস ইস্যুতে দ্রুত বিচার আদালত গঠনের প্রতিশ্রুতি মোদির, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা
  • তরুণদের ‘তেলাপোকা’ বলা ভারতের সেই বিচারপতি বললেন পুলিশের হামলার ভিডিও দেখার ‘সময় নেই’

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net