Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি ও সিদ্ধান্ত পরিবর্তন

আন্তর্জাতিক

হিন্দুস্থান টাইমস
31 May, 2021, 01:15 pm
Last modified: 31 May, 2021, 01:19 pm

Related News

  • রাশিয়ায় হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ, বিকল্প হিসেবে রাষ্ট্র-নিয়ন্ত্রিত মেসেঞ্জার ব্যবহারের পরামর্শ
  • এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি
  • ফোন নম্বর ছাড়াই মেসেজ-কলের সুবিধা, হোয়াটসঅ্যাপ-সিগন্যালকে টেক্কা দিতে মাস্ক আনছেন ‘এক্সচ্যাট’
  • যে কারণে নেপালে বন্ধ হলো ফেসবুক, এক্স ও ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম
  • সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পর জেন-জিদের বিক্ষোভে উত্তাল নেপাল; গুলি, নিহত অন্তত ১৯

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি ও সিদ্ধান্ত পরিবর্তন

নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহার থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা- এমনটা জানানো হলেও সেই বক্তব্য থেকে সরে এসেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলেও অ্যাপটির বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
হিন্দুস্থান টাইমস
31 May, 2021, 01:15 pm
Last modified: 31 May, 2021, 01:19 pm
ছবি: সংগৃহীত

হোয়াটঅ্যাপের প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়ার শেষ সময় পার হয়ে গিয়েছে গত ১৫ মে। অ্যাপটির গোপনীয়তা রক্ষার নীতি নিয়ে আপত্তি জানিয়েছিল ভারতের কেন্দ্র সরকার। 

এব্যাপারে কয়েকদিন আগে সংস্থাটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে প্রাইভেসি পলিসি বহাল থাকবে। পাশাপাশি জানানো হয়, নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহার থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। তবে এবার সেই বক্তব্য থেকে সরে এসেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ সম্প্রতি জানিয়েছে, নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলেও হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

উল্লেখ্য, এর আগে ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রাইভেসি পলিসি নিয়ে হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠিয়েছিল। এই প্রাইভেসি পলিসি নিয়ে দেশটির কেন্দ্রের আশঙ্কা ছিল হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে ব্যবহাকারীর গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে। এ বিষয়ে সাতদিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপের কাছে।

সেই নোটিশের জবাবে হোয়াটসঅ্যাপ স্পষ্ট করে জানায়, কোনওভাবেই ব্যক্তির প্রাইভেসি পলিসি থেকে সরে আসবে না তারা। কেন্দ্রকে লেখা চিঠিতে প্রতিষ্ঠানটি জানায়, 'গ্রাহকের গোপনীয়তার অধিকারকে সবসময় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। ফলে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক আপডেটেড অ্যাপে প্রাইভেসি পলিসি আগের মতোই অটুট থাকবে। এর সঙ্গে কেউ বাণিজ্যিক কারণেও যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে, আপডেটেড ভার্সন অ্যাপে সে সংশ্লিষ্ট ফিচার যোগ হয়েছে।' 

হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, নতুন নীতি গ্রহণ না করলে গ্রাহকের চ্যাট বন্ধ করে দিয়ে শুধু ভয়েস কলের ফিচার চালু রাখা হবে। 

তারপরও নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে সেই ফিচারও বন্ধ করে দেওয়া হবে। 

এরপরই এ বিষয়ে  সিদ্ধান্ত বদলে হোয়াটসঅ্যাপ জানায়, গোপনীয়তার নীতি স্বীকার করার জন্য গ্রাহকদের বারবার নোটিফিকেশন পাঠানো হবে। তারপরও যদি কেউ এই প্রাইভেসি পলিসি স্বীকার না করেন, তাহলে সেই গ্রাহকের অ্যাকাউন্ট বহাল তবিয়তেই থাকবে।

Related Topics

টপ নিউজ

হোয়াটসঅ্যাপ / প্রাইভেসি পলিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • রাশিয়ায় হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ, বিকল্প হিসেবে রাষ্ট্র-নিয়ন্ত্রিত মেসেঞ্জার ব্যবহারের পরামর্শ
  • এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি
  • ফোন নম্বর ছাড়াই মেসেজ-কলের সুবিধা, হোয়াটসঅ্যাপ-সিগন্যালকে টেক্কা দিতে মাস্ক আনছেন ‘এক্সচ্যাট’
  • যে কারণে নেপালে বন্ধ হলো ফেসবুক, এক্স ও ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম
  • সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পর জেন-জিদের বিক্ষোভে উত্তাল নেপাল; গুলি, নিহত অন্তত ১৯

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net