Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
20 July, 2026, 07:45 pm
Last modified: 20 July, 2026, 07:50 pm

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরান যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে হরমুজ দিয়ে সর্বোচ্চ এলএনজির চালান রপ্তানি
  • জ্বালানি সংকট ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক, ঢাকায় উচ্চপর্যায়ের প্রতিনিধি দল  
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে

চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এপ্রিলের মাঝামাঝি থেকে আরও বেশি এলএনজি কার্গো কিনতে শুরু করে এবং তখন থেকেই আমদানির উচ্চ হার বজায় রেখেছে।
অয়েলপ্রাইস ডটকম
20 July, 2026, 07:45 pm
Last modified: 20 July, 2026, 07:50 pm

প্রতীকী ছবি: সংগৃহীত

চীন টানা দ্বিতীয় মাসের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়িয়েছে, কারণ বিশ্বের শীর্ষ এলএনজি ক্রেতা দেশটি গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদার সর্বোচ্চ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আজ সোমবার (২০ জুলাই) প্রকাশিত চীনের কাস্টমসের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, জুন মাসে দেশটির এলএনজি আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৮.৩ শতাংশ বেড়ে ৫৬ লাখ ৮০ হাজার টনে পৌঁছেছে। এটি দ্বিতীয় ধারাবাহিক মাস যেখানে চীনের এলএনজি আমদানি গত বছরের তুলনায় বেড়েছে। এর আগে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে তিন মাস ধরে এলএনজি কার্গো আমদানি কমেছিল দেশটিতে।

তবে এই আমদানি মে মাসে এসে পুনরুদ্ধার শুরু করে, যা আট বছরের সর্বনিম্ন স্তর থেকে ঘুরে দাঁড়ায়। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এপ্রিলের মাঝামাঝি থেকে আরও বেশি এলএনজি কার্গো কিনতে শুরু করে এবং তখন থেকেই আমদানির উচ্চ হার বজায় রেখেছে।

এদিকে চীনের বর্ধিত এই আমদানির ফলে আগামী মাসগুলোতে বৈশ্বিক এলএনজি বাজার আরও সঙ্কুচিত হবে। বিশেষত মধ্যপ্রাচ্যে ফের যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাত শুরু হওয়ায় এবং তার জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায়— কাতার থেকে এলএনজি সরবরাহ আবারও বাজারের বাইরে থাকছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এশিয়া ও ইউরোপের বাজারের মূল্যসূচকগুলোতে গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে, কারণ কাতারের সরবরাহের অনুপস্থিতিতে বিকল্প উৎসের এলএনজি কার্গোর জন্য প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। এশিয়া এলএনজি কার্গো আকর্ষণের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। এর ফলে ইউরোপ তাদের গ্যাস সংরক্ষণ স্থাপনাগুলো পুনরায় ভর্তি করতে হিমশিম খাচ্ছে। শীতের মৌসুমে বাড়িঘর উষ্ণ রাখার কাজে গ্যাসের বড় চাহিদা থাকে ইউরোপে, এবছরে ইউরোপ গ্রীষ্মে পা রাখে গ্যাসের সর্বনিম্ন মজুত নিয়ে। ফলে মজুত পূরণের চাহিদাটাও ব্যাপক সেখানে। অন্যদিকে, এশিয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিদ্যুৎ উৎপাদনে এলএনজির চাহিদা বরাবরই রয়েছে।

চীনের রাষ্ট্রীয় এলএনজি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হরমুজ প্রণালি ব্যবহারের প্রয়োজন পড়ে না, এমন রপ্তানিকারকদের কাছ থেকে দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহ নিশ্চিত করতে আলোচনা করছে বলেও জানা যাচ্ছে। কারণ বিশ্বের সবচেয়ে বড় এলএনজি ক্রেতা দেশটি পারস্য উপসাগর থেকে গ্যাস সরবরাহের ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে।

চীন কাতারের সঙ্গে তার বাধ্যবাধকতামূলক চুক্তি বাতিল করতে চায় না। তবে একইসঙ্গে উপসাগরীয় সরবরাহের ওপর নির্ভরশীলতা কমানোর বিকল্পও খুঁজছে।

এই পরিকল্পনা সম্পর্কে অবহিত সূত্রগুলো গত শুক্রবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে জানায়, পেট্রোচায়না এবং সিনোপেকসহ চীনের কয়েকটি বৃহৎ এলএনজি আমদানিকারক, ২০৩০ সালের আগে চালান শুরু হবে—এমন সম্ভাব্য সরবরাহ পেতে রপ্তানিকারকদের সঙ্গে কমপক্ষে দশ বছর মেয়াদী চুক্তি নিয়ে আলোচনা করছে।

Related Topics

টপ নিউজ

এলএনজি / চীন / আন্তর্জাতিক বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরান যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে হরমুজ দিয়ে সর্বোচ্চ এলএনজির চালান রপ্তানি
  • জ্বালানি সংকট ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক, ঢাকায় উচ্চপর্যায়ের প্রতিনিধি দল  
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net