Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ‘ভেন্টাস’-এর প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 10:05 am
Last modified: 13 July, 2026, 10:28 am

Related News

  • বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছয় বছরের মধ্যেই পড়ে যাওয়া দাঁত নতুন করে গজাবে!
  • বিশ্বের প্রথম 'দাঁত গজানোর ওষুধ'-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে আগামী বছর
  • ফ্যাটি লিভারের চিকিৎসায় চিরতার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিএসএমএমইউ
  • বাংলাদেশে ট্রায়ালের অনুমতি পেল চীনের আইএমবিক্যামস কোভিড টিকা

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ‘ভেন্টাস’-এর প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 10:05 am
Last modified: 13 July, 2026, 10:28 am
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

বাংলাদেশে উদ্ভাবিত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সাশ্রয়ী কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র বা মেকানিক্যাল ভেন্টিলেটর 'ভেন্টাস'-এর প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এই ট্রায়াল পরিচালনা করা হয়।

জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট ডা. আসিফ উর রহমান, কার্ডিওলজির পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডা. সিফায়েত ইনাম স্বাক্ষর এবং প্রকৌশলী বায়েজিদ শুভর যৌথ নেতৃত্বে দীর্ঘ সাত বছরের গবেষণা ও প্রচেষ্টায় এই ভেন্টিলেটরটি উদ্ভাবন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, রোগীর বৈধ অভিভাবকের পূর্ণ সম্মতি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে রোগীর ওপর যন্ত্রটির ক্লিনিক্যাল কার্যকারিতা পরীক্ষা করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ট্রায়ালে নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালকসহ নিউরোঅ্যানেসথেসিয়া ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

ট্রায়াল চলাকালে রোগীর অক্সিজেন স্যাচুরেশন, রক্তচাপ, হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাসের হার ও চেতনার মাত্রাসহ গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় সূচকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। ট্রায়াল শেষে আর্টেরিয়াল ব্লাড গ্যাস (এবিজি) বিশ্লেষণের মাধ্যমে রোগীর অক্সিজেনেশন ও ভেন্টিলেশনের অবস্থা মূল্যায়ন করা হয়।

উদ্ভাবক দলের দাবি, প্রাথমিক পরীক্ষায় স্বল্পমূল্যের দেশীয় প্রযুক্তিতে তৈরি 'ভেন্টাস' প্রত্যাশিতভাবে রোগীকে শ্বাসপ্রশ্বাসে কার্যকর সহায়তা দিতে সক্ষম হয়েছে। তবে যন্ত্রটির নিরাপত্তা, দীর্ঘমেয়াদি কার্যকারিতা এবং প্রচলিত আমদানিকৃত বিদেশি ভেন্টিলেটরের সঙ্গে তুলনামূলক সক্ষমতা নির্ধারণে আরও বিস্তৃত ক্লিনিক্যাল মূল্যায়ন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে 'ভেন্টাস'-এর অন্যতম উদ্ভাবক ডা. আসিফ উর রহমান বলেন, 'আমাদের মূল লক্ষ্য হলো স্বল্প খরচে দেশের প্রতিটি সংকটাপন্ন রোগীর কাছে ভেন্টিলেটর সেবা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য সামনে রেখে দীর্ঘ সাত বছরের গবেষণা, পরিশ্রম ও প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে প্রয়োজনীয় বৈজ্ঞানিক মূল্যায়ন ও অনুমোদনের মাধ্যমে "ভেন্টাস"কে দেশের চিকিৎসাসেবায় যুক্ত করতে চাই।'

উদ্ভাবক দল জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বিস্তৃত ক্লিনিক্যাল ট্রায়াল, প্রযুক্তিগত মান যাচাই, নিরাপত্তা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করার কাজ এগিয়ে নেওয়া হবে।
 

Related Topics

টপ নিউজ

ভেন্টিলেটর / ক্লিনিক্যাল ট্রায়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছয় বছরের মধ্যেই পড়ে যাওয়া দাঁত নতুন করে গজাবে!
  • বিশ্বের প্রথম 'দাঁত গজানোর ওষুধ'-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে আগামী বছর
  • ফ্যাটি লিভারের চিকিৎসায় চিরতার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিএসএমএমইউ
  • বাংলাদেশে ট্রায়ালের অনুমতি পেল চীনের আইএমবিক্যামস কোভিড টিকা

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net