Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ছয় বছরের মধ্যেই পড়ে যাওয়া দাঁত নতুন করে গজাবে!

আন্তর্জাতিক

পপুলার মেকানিক্স
08 June, 2024, 01:05 pm
Last modified: 08 June, 2024, 01:05 pm

Related News

  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন

ছয় বছরের মধ্যেই পড়ে যাওয়া দাঁত নতুন করে গজাবে!

সম্প্রতি জাপানি বিজ্ঞানীরা একটি নতুন ওষুধ পরীক্ষা করছেন যা মানুষের দাঁত পুনরায় গজাতে সাহায্য করতে পারে। সেপ্টেম্বর থেকে মানুষের ওপর এর পরীক্ষা চালানো হবে।
পপুলার মেকানিক্স
08 June, 2024, 01:05 pm
Last modified: 08 June, 2024, 01:05 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

মানুষের দেহে ক্যালসিয়াম, খনিজ পদার্থ এবং কোলাজেন দিয়ে তৈরি ২০৬টি হাড় রয়েছে। হাড় শক্ত হলেও অনেকসময় দুর্ঘটনা বা অন্য কারণে ভেঙে যেতে পারে। কিন্তু ভেঙে গেলেও পুনরায় সেটি জোড়া লেগে যায়। বয়স ভেদে হাড় জোড়া লাগতে আলাদা সময় লাগতে পারে।

মানুষের দাঁত হাড়ের মতো খুব শক্ত হওয়া সত্ত্বেও (এনামেল এর জন্য দাঁত শক্ত হয়) ক্ষতিগ্রস্ত হলে আবারো সেরে উঠতে পারে। কিন্তু সম্প্রতি জাপানি বিজ্ঞানীরা একটি নতুন ওষুধ পরীক্ষা করছেন যা মানুষের দাঁত পুনরায় গজাতে সাহায্য করতে পারে। সেপ্টেম্বর থেকে মানুষের ওপর এর পরীক্ষা চালানো হবে।

নতুন দাঁত গজানোর ওষুধ বাজারে নিয়ে আসার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে জাপানের স্টার্টআপ তোরেগেম বায়োফার্মা। 

জাপান টাইমস-এর তথ্যানুসারে, কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে তোরেগেম বায়োফার্মার নেতৃত্বাধীন একটি দল গত কয়েক বছর ধরে এই প্রকল্প নিয়ে কাজ করছে। মানুষের নতুন দাঁত গজাতে এবং জন্মগত কারণে যাদের পুরো এক পাটি দাঁত নেই, তাদের ক্ষেত্রে এই ওষুধটি সাহায্য করবে।

জাপানের ওসাকায় মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট কিটানো হাসপাতালের দন্তচিকিৎসা এবং ওরাল সার্জারি বিভাগের প্রধান কাৎসু তাকাহাশি প্রধান গবেষক হিসেবে কাজ করছেন ওষুধটি নিয়ে।

তাকাহাসি বলেছেন, "দাঁতের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমরা কিছু একটা করতে চেয়েছিলাম। যদিও দাঁতের সমস্যার কোন স্থায়ী চিকিৎসা নেই, আমাদের মনে হয় দাঁত পুনরায় গজানোর ব্যাপারে মানুষের আগ্রহ অনেকদিনের।"

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে মিলে তাকাহাসির দল একটি জিন শনাক্ত করেন, যেটি ইউএসএজি-১ প্রোটিন উৎপাদনের জন্য দায়ী--যা দাঁত গজানোর সংখ্যা সীমাবদ্ধ করে ফেলে। 

যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীদের ইঁদুরের দাঁত গজানোর সঙ্গে কোন জিন সম্পর্কিত, তা অন্বেষণে গবেষণা করে দেখে তাকাহাশির দল ইউএসএজি-১ প্রোটিনকে টার্গেট করে একটি অ্যান্টিবডি তৈরির উদ্যোগ নেন, যা বাড়তি দাঁত গজানো ত্বরান্বিত করে।

দাঁতের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে যে ইউএসজি-১ প্রোটিন, সেই প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেয় তাদের তৈরি ওষুধ।

২০১৮ সালে ল্যাবরেটরিতে প্রাথমিক পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়া যায়। পরীক্ষায় দেখা যায়, স্বাভাবিকসংখ্যক দাঁত রয়েছে এমন একটি ইঁদুরকে এই অ্যান্টিবডিভিত্তিক ওষুধ দেওয়ার পর প্রাণীটির নতুন দাঁত গজিয়েছে। ইঁদুরের ওপর সফল পরীক্ষা চালানোর পর দলটি ফেরেটের ওপর পরীক্ষানিরীক্ষা চালায়।

এই ওষুধ নিরাপদ কি না, তা নিশ্চিত করতে ২০২৪ সালের সেপ্টেম্বরে সুস্থ প্রাপ্তবয়স্কদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালাবে তোরেগেম বায়োফার্মা।

সেপ্টেম্বরে মানুষের উপর শুরু হওয়া পরীক্ষাটি ১১ মাস স্থায়ী হবে। অন্তত একটি দাঁত নেই এরকম ৩০ থেকে ৬৪ বছর বয়সী ৩০ জন পুরুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে।

ওষুধটি ইঞ্জেকশনের (আইভি) মাধ্যমে দেওয়া হবে। যা পশুর ওপর কোন পার্শ্বপ্রতিক্রিয়া না দেখালেও মানুষের ওপর এর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালটি চালানো হবে।

সফল হলে কিটানো হাসপাতাল অন্তত চারটি দাঁত নেই এরকম ২ থেকে ৭ বছর বয়সী বাচ্চাদের ওপর ব্যবহার করার পরিকল্পনা করছে। ২০৩০ সালের মধ্যেই ওষুধ বাজারে আনার পরিকল্পনা করছেন তাকাহাসি।

যদিও বর্তমানে জন্মগত দাঁতের সমস্যা আছে এমন রোগীদের ওপর ওষুধটি ব্যবহার করা হচ্ছে, তাকাহাশি আশা করেন যে দাঁত হারিয়েছেন এমন ব্যক্তিও এ চিকিৎসা নিতে পারবেন।

Related Topics

টপ নিউজ

দাঁত / দাঁত গজানোর ওষুধ / গবেষণা / ক্লিনিক্যাল ট্রায়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net