Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ফ্যাটি লিভারের চিকিৎসায় চিরতার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিএসএমএমইউ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2023, 09:45 am
Last modified: 19 January, 2023, 01:54 pm

Related News

  • দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ‘ভেন্টাস’-এর প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন
  • সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্তের মেয়ে বিএসএমএমইউতে অবরুদ্ধ, উদ্ধার করল সেনাবাহিনী
  • আড়াই বছর পরেও কেন পুরোপুরি চালু হয়নি ১,৫০০ কোটি টাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে ১ মার্চ থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু
  • বিএসএমএমইউ'র নাম বদলিয়ে টাঙানো হলো নতুন ব্যানার

ফ্যাটি লিভারের চিকিৎসায় চিরতার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিএসএমএমইউ

পরীক্ষা করে দেখা গেছে, চিরতার একটি উপাদান অ্যান্ডোগাফোলাইড ফ্যাটি লিভারে ভালো কাজ করে।
টিবিএস রিপোর্ট
19 January, 2023, 09:45 am
Last modified: 19 January, 2023, 01:54 pm
ফাইল ছবি/ইউএনবি

ফ্যাটি লিভারের চিকিৎসায় চিরতার ক্লিনিক্যাল ট্রায়াল তথা পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বিএসএমএমইউয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের উদ্যোগে শুরু হওয়া ক্লিনিক্যাল ট্রায়ালে বহির্বিভাগে আসা ৪০ জন রোগীর ওপর চিরতা দিয়ে তৈরি ক্যাপসুল প্রয়োগ হবে। রোগীদের আগামী ছয় মাস এই ওষুধটি দেওয়া হবে। ছয় মাস পর প্রাথমিক ফলাফল জানানো হবে।

প্রসঙ্গত, মানুষের লিভারে অতিরিক্ত চর্বি জমে গেলে তাকে ফ্যাটি লিভার বলে। ফ্যাটি লিভারের কারণে যকৃতের নানা রোগ হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসএমএমইউ'র উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ'র ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি বলেন, পরীক্ষা করে দেখা গেছে, চিরতার একটি উপাদান অ্যান্ডোগাফোলাইড ফ্যাটি লিভারে ভালো কাজ করে।

তিনি বলেন, "চিরতার কোন উপাদানটি ফ্যাটি লিভারের কোন কোন অংশে কাজ করে তা নিয়ে আমরা কাজ করেছি। আমরা দেখেছি ফ্যাটি লিভারের পাঁচটি জায়গায় চিরতা কাজ করে। কতটুকু চিরতা দিলে কতটা অ্যান্ডোগাফোলাইড থাকবে সে হিসাব করে ৩৩০ মিলিগ্রামের ক্যাপসুল তৈরি করা হয়েছে। এই ক্যাপসুলগুলোই রোগীদের দেওয়া হবে।"

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, "৪০ জন রোগীর মধ্যে প্রথম ২০ জনকে ৩৩০ মিলিগ্রামের তিনটি ক্যাপসুল দিনে তিনবার দেওয়া হবে। আর দ্বিতীয় দলে ২০ জনকে দেওয়া হবে দিনে দুইবার। রোগীরা বাসায় বসে ওষুধ সেবন করবেন। তাদের নিয়মিত ফলোআপ করা হবে, আমরা টেলিফোনে তাদের খোঁজ রাখব। তারা হাসপাতালেও আসবেন। ৬ মাস পর তাদের পরীক্ষা করে দেখা হবে ওষুধ কতটা কাজ করেছে।"

ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের রেসিডেন্ট ডাক্তার এবং এই ক্লিনিক্যাল ট্রায়ালের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডা. সাব্বির হোসেন জানান, "১৮-৬৫ বছর বয়সী রোগীদের এ ট্রায়ালে অন্তর্ভুক্ত করা হবে। তবে অন্তঃসত্ত্বা নারী, হেপাটাইটিস বি, সি ভাইরাসে আক্রান্ত রোগীরা এতে অংশ নিতে পারবেন না।" 

অনুষ্ঠানে ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, "বিএসএমএমইউ গবেষণায় জোর দিচ্ছে। কোভিডের সময় এখানে ভাইরাসটির ফুল জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। গবেষণা বাজেটও ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।"

ডা. স্বপ্নীল বলেন, "প্রতিবেশী দেশ ভারত আয়ুর্বেদ খাত থেকে প্রতি বছর ৮০০ মিলিয়ন ডলারের বেশি আয় করছে। এদেশের স্থানীয় হারবাল ওষুধগুলোকে বৈজ্ঞানিকভাবে ঠিকমত উপস্থাপন করা হলে বাংলাদেশ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারবে।" 

"বর্তমান পৃথিবীতে যখন পরিবেশবান্ধব, অর্গানিক খাদ্য ও চিকিৎসার উপর জোর দেয়া হচ্ছে, তখন এক্ষেত্রে বাংলাদেশের সম্ভবনাও বেশ উজ্জ্বল। এ কারণেই আমরা বিষয়গুলো নিয়ে গবেষণা শুরু করেছি", যোগ করেন তিনি।  
 
Related Topics

টপ নিউজ

ক্লিনিক্যাল ট্রায়াল / চিরতা / বিএসএমএমইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ‘ভেন্টাস’-এর প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন
  • সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্তের মেয়ে বিএসএমএমইউতে অবরুদ্ধ, উদ্ধার করল সেনাবাহিনী
  • আড়াই বছর পরেও কেন পুরোপুরি চালু হয়নি ১,৫০০ কোটি টাকার সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • বিএসএমএমইউতে ডাক্তার দেখাতে ১ মার্চ থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু
  • বিএসএমএমইউ'র নাম বদলিয়ে টাঙানো হলো নতুন ব্যানার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net