Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশ দিয়ে রেখেছি’: ট্রাম্প

আন্তর্জাতিক

নিউইয়র্ক পোস্ট
11 July, 2026, 09:50 am
Last modified: 11 July, 2026, 09:52 am

Related News

  • বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের 
  • ইরানের স্থলপথ অবরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
  • ইরানে টানা ১৪ দিন বোমা হামলার পরিকল্পনা ট্রাম্পের জেনারেলের
  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস

ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশ দিয়ে রেখেছি’: ট্রাম্প

নিউইয়র্ক পোস্ট
11 July, 2026, 09:50 am
Last modified: 11 July, 2026, 09:52 am

ছবি: এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যা করে, তাহলে কী করতে হবে তার 'নির্দেশনা দিয়ে রেখেছেন' তিনি। আর তেমনটা ঘটলে চরম মাশুল গুনতে হবে তেহরানকে। দ্য নিউইয়র্ক পোস্টকে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, 'আমি দীর্ঘদিন ধরেই ওদের হিটলিস্টে আছি। এই পরিস্থিতি সামলাতে হচ্ছে আমাদের। ...আসল কথা হলো, আমি নির্দেশ দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আক্ষরিক অর্থেই ওদের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করা হবে যা ওরা আগে কখনো দেখেনি।'

মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করার একটি পরিকল্পনার আগাম গোয়েন্দা তথ্য এ সপ্তাহে ইসরায়েল জানিয়েছে—এমন খবরের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের নতুন কোনো পরিকল্পনা নেই। তবে তিন এ-ও দাবি করেন যে, তেহরান বহু বছর ধরেই তার মৃত্যু চাইছে।

'না, না। ইসরায়েল নতুন কিছুই পায়নি। না, না,' বলেন তিনি। 'আমি দীর্ঘদিন ধরেই [ইরানের হিটলিস্টের] এক নাম্বারে আছি। আর জীবনটাই এমন, বুঝতেই পারছেন।'

ট্রাম্প আরও বলেন, ইরান তাকে হত্যা করলে 'আশা করি আপনারা আমাকে মিস করবেন।' 

খামেনির শোকমিছিলে প্রতিশোধের বার্তা দেওয়া ব্যানার। ছবি: রয়টার্স

এর আগে ২০২০ সালে প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের মৃত্যু চেয়েছে ইরান। ওই বছর ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক হামলায় ইরানের সামরিক শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই এই বৈরিতা।

২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে এক রাজনৈতিক সমাবেশে এক আততায়ীর বুলেট ট্রাম্পের কান ঘেঁষে চলে যায়। এরপর ট্রাম্পকে হত্যার আরও বেশ কয়েকটি চেষ্টা ঠেকানো হয়েছে। 

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রকাশ্যে চরমে পৌঁছেছে। মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় ইরানি বিক্ষোভকারীরা ট্রাম্প হত্যার আহ্বান জানিয়ে বিশাল সব ব্যানার প্রদর্শন করেছেন। 

এদিকে মার্কিন নৌবাহিনীর সহায়তায় হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করায় সোম ও মঙ্গলবার তিনটি জাহাজে ইরান আক্রমণ করার পর ট্রাম্প ওয়াশিংটন-তেহরান যুদ্ধবিরতি চুক্তি ও সদ্যাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দিয়েছেন।

খামেনির শোকমিছিলে প্রতিশোধের বার্তা দেওয়া ব্যানার। ছবি: রয়টার্স

এছাড়া ইরানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া সব ধরনের নিষেধাজ্ঞার ছাড়ও তুলে নেওয়া হয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার ও বুধবার ইরানের প্রায় ২০০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে মার্কিন বাহিনী। 

তবে শুক্রবার ট্রাম্প বলেছেন, তেহরান আলোচনার ধারা অব্যাহত রাখার অনুরোধ করার পর ইরানের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি এ-ও বলেছেন, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি ছিল, সেটি এখন 'শেষ' হয়ে গেছে। 

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিনের হামলা-পাল্টা হামলার পর কূটনৈতিক উদ্যোগ আবারও শুরু করার লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে পৌঁছেছেন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান / যুক্তরাষ্ট্র / ইরান যুদ্ধ / ইরান-যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের 
  • ইরানের স্থলপথ অবরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
  • ইরানে টানা ১৪ দিন বোমা হামলার পরিকল্পনা ট্রাম্পের জেনারেলের
  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net