Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 June, 2026, 08:15 pm
Last modified: 30 June, 2026, 08:18 pm

Related News

  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক
  • কর আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে ১,৬২৪টি মামলা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: অর্থমন্ত্রী
  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার বলেন, এআই ক্যামেরা ব্যবহার করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। জরিমানার অর্থ ট্রাফিক অফিসে জমা হওয়ার পর তা সিস্টেমে যুক্ত হয়।
টিবিএস রিপোর্ট
30 June, 2026, 08:15 pm
Last modified: 30 June, 2026, 08:18 pm
ছবি: টিবিএস

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন ক্যামেরা চালু রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। 

এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেড় হাজার মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

রাজধানীর জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান–সংলগ্ন লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়েরসহ যানবাহন মনিটরিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, আগে ১৫টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল, আজ আরও চারটি যুক্ত হওয়ায় মোট ১৯টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালু হয়েছে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জিয়া উদ্যান ও জাতীয় সংসদ-সংলগ্ন লেক রোড জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং ও উড়োজাহাজ ক্রসিংকে যুক্ত করেছে। এটি মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি থেকে ঢাকার বিভিন্ন প্রান্তে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। অবস্থানগত গুরুত্বের কারণে সড়কটি উচ্চ নিরাপত্তাবেষ্টনী ও ভিভিআইপি মুভমেন্ট জোনের অন্তর্ভুক্ত। পাশাপাশি প্রতিদিন বিপুলসংখ্যক পথচারী ও প্রাতঃভ্রমণকারী এই এলাকায় চলাচল করেন। 

সড়কটির প্রশস্ততা ও অবস্থানগত বৈশিষ্ট্যের কারণে চালকদের মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোসহ অযথা লেন পরিবর্তনের প্রবণতা দেখা যায় জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, 'এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এই ঝুঁকি কমাতে ও ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে ইতিমধ্যে লেক রোডে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।'

তিনি আরও জানান, এআই ক্যামেরা ব্যবহার করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। জরিমানার অর্থ ট্রাফিক অফিসে জমা হওয়ার পর তা সিস্টেমে যুক্ত হয়।

এআই ট্রাফিক প্রসিকিউশন নিয়ে কমিশনার বলেন, ক্যামেরায় শনাক্ত হওয়া ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে শুধু মোবাইলে বার্তা নয়, ডাকযোগেও (বাই পোস্ট) অভিযুক্ত গাড়ির নিবন্ধিত মালিকের ঠিকানায় প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। একই সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত নম্বর থেকেও এসএমএস পাঠানো হয়। এছাড়া বিষয়টি ডিএমপির ট্রাফিক ও ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। 

গাড়ি বিক্রি হলেও মালিকানা পরিবর্তন না করায় নোটিশ পুরোনো মালিকের কাছে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে কমিশনার জানান, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে। 

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে রাজধানীর সড়ক থেকে সব অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি। এই সিদ্ধান্ত কার্যকর করতে ডিএমপি সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

ইন্টারসেকশন / এআই ক্যামেরা / মামলা / ডিএমপি কমিশনার / মোসলেহ উদ্দিন আহমদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক
  • কর আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে ১,৬২৪টি মামলা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: অর্থমন্ত্রী
  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net