Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প

আন্তর্জাতিক

সিএনএন
22 June, 2026, 01:50 pm
Last modified: 22 June, 2026, 01:49 pm

Related News

  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প

সিএনএন
22 June, 2026, 01:50 pm
Last modified: 22 June, 2026, 01:49 pm
ছবি: রয়টার্স

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই বিষয়ে ব্যর্থতার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 'পদত্যাগ করবেন'। চারদিকে যখন গুঞ্জন সোমবারই সরে দাঁড়াতে বাজাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ঠিক তখনই এই দাবি করলেন ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 'যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন কিয়ের স্টারমার।' তবে মার্কিন প্রেসিডেন্ট সত্যিই তার পদত্যাগের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানেন, নাকি চলমান গুঞ্জনের হাওয়ায় গা ভাসিয়ে মন্তব্যটি করেছেন—তা স্পষ্ট নয়।

ব্রিটেনের পিএ মিডিয়া জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে শেষবার দেখা হয়েছিল এই দুই নেতার। এরপর স্টারমারের সঙ্গে ট্রাম্পের আর কোনো কথা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনের মধ্য-বামপন্থি লেবার পার্টির নেতা স্টারমারের কড়া ভাষায় সমালোচনা ট্রাম্প। তিনি বলেন, স্টারমারের এই রাজনৈতিক পতনের নেপথ্যে রয়েছে তার কিছু ব্যর্থ নীতি।

ট্রাম্প লেখেন, 'অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে তিনি ব্যর্থ হয়েছেন—অভিবাসন ও জ্বালানি।' তারপর ব্র্যাকেটের ভেতর লিখেছেন: '(উত্তর সাগরের তেল উন্মুক্ত করুন!)'

উত্তর সাগরে নতুন করে তেল ও গ্যাস উত্তোলনের লাইসেন্স দেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে দীর্ঘদিন ধরেই ব্রিটিশ সরকারকে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। পাশাপাশি ব্রিটেনের বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলোরও সমালোচনা করেছেন তিনি।

একসময় মার্কিন প্রেসিডেন্টকে নিজের পক্ষে রাখার ক্ষমতার কারণে স্টারমারকে 'ট্রাম্প হুইস্পারার' উপাধিও দেওয়া হয়েছিল। কিন্তু ইরান যুদ্ধ নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টের লাগাতার তোপের মুখে পড়তে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

স্টারমারের পদত্যাগের বিষয়ে ট্রাম্পের দাবির ব্যাপারে জানতে চাইলে ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র সিএনএনকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুক্রবারের সর্বশেষ বিবৃতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। সেখানে স্টারমার বলেছিলেন, 'এখনও অনেক কাজ বাকি, আর আমি সেদিকেই মন দিচ্ছি।' মুখপাত্র বলেন, এর বাইরে আপাতত আর কিছু বলার নেই।

রোববার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইল বলেন, চলতি উইকএন্ডে 'রাজনৈতিক বাস্তবতা' নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন স্টারমার। তিনি আরও বলেন, 'দেশের জন্য যেটা সবচেয়ে ভালো, প্রধানমন্ত্রী সেটাই করবেন।'

এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে নিয়মিত খবর আসছে, সোমবারই পদত্যাগের ঘোষণা দেবেন স্টারমার। আর তার উত্তরসূরি হিসেবে দলের বড় অংশের সমর্থন পেতে চলেছেন সম্প্রতি এক উপনির্বাচনে বড় জয় পাওয়া ম্যানচেস্টারের বিদায়ী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম।

Related Topics

টপ নিউজ

ব্রিটেন / যুক্তরাজ্য / যুক্তরাষ্ট্র / কিয়ার স্টারমার / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net