Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
অলিম্পিক বাতিলের দাবিতে গণস্বাক্ষরে জাপানিরা

খেলা

টিবিএস ডেস্ক
15 May, 2021, 05:00 pm
Last modified: 15 May, 2021, 05:10 pm

Related News

  • জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে জনপ্রিয়তায় ধস; ট্রাম্পের জনসমর্থন নেমে এল ক্যারিয়ারের সর্বনিম্ন ৩২ শতাংশে
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

অলিম্পিক বাতিলের দাবিতে গণস্বাক্ষরে জাপানিরা

গত বছর জাপানের টোকিওতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞটি এক বছরের জন্য স্থগিত করা হয়। আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা অলিম্পিক গেমস। কিন্তু এবারও আসরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
টিবিএস ডেস্ক
15 May, 2021, 05:00 pm
Last modified: 15 May, 2021, 05:10 pm
অলিম্পিক বাতিলের দাবিতে জনসমর্থন গড়ে উঠেছে জাপানে। ছবি: সংগৃহীত

গত বছর জাপানের টোকিওতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে আয়োজিত হয়নি 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক। পরিস্থিতি বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞটি এক বছরের জন্য স্থগিত করা হয়। আগামী ২৩ জুলাই শুরু হওয়ার কথা অলিম্পিক গেমস। কিন্তু এবারও অলিম্পিক অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

করোনার প্রকোপ বাড়ায় জাপানিরা চান না তাদের দেশে অলিম্পিক আয়োজন করা হোক। শুধু ইচ্ছা পোষণ করাই নয়, অলিম্পিক বাতিলের দাবিতে উদ্যোগও নিয়েছে তারা। এ জন্য গণস্বাক্ষরের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে সাড়ে তিন লাখ মানুষ অলিম্পিক আয়োজনের বিরোধীতা করে গণস্বাক্ষরে অংশ নিয়েছেন।  

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে জাপানেও। দেশটিতে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণরোধে দেশে জরুরি অবস্থা জারি করেছে জাপান সরকার। করোনাভাইরাস মোকাবিলা করা নিয়ে কঠিন সময়ই পার করতে হচ্ছে জাপানের স্বাস্থ্য বিভাগকে। এ অবস্থায় দেশে অলিম্পিক করা আয়োজন হোক, তা চান না জাপানিরা। 

অলিম্পিক আয়োজন করা হলে বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার অ্যাথলেট, কোচ, অফিসিয়ালরা জাপানে যাবেন। সাংবাদিক, দর্শকরা অনুমতি পেলে সংখ্যাটা আরও অনেক বাড়বে। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে জাপানের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃর্পক্ষ। এ কারণেই টোকিও অলিম্পিক আয়োজনের বিরোধীতায় বিশাল জনসমর্থন গড়ে উঠেছে। 

অলিম্পিক আয়োজনের বিপক্ষে জনসমর্থন গড়ে তোলার কাজটি করেছেন কেনজি উতসেনোমিয়া নামের জাপানের এক আইনজীবী। তার উদ্যোগে সাড়াও পড়েছে ব্যাপক। ইতোমধ্যে অনলাইনে ৩ লাখ ৫১ হাজার জাপানির স্বাক্ষর সংগ্রহ করেছেন।

উতসেনোমিয়া বলেছেন, 'আমি মনে করি, আমরা এখন জীবনকে গুরুত্ব দেব না কি অলিম্পিক অনুষ্ঠান আয়োজন করব, তা ভেবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।' অনলাইনে পাওয়া স্বাক্ষরগুলো জাপানের গভর্নর ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি।

যদিও অলিম্পিক আয়োজন থেকে পিছপা হচ্ছে না স্থানীয় আয়োজক কমিটি। তারা জানিয়েছে, এমনভাবে স্বাস্থ্য সুরক্ষা বলয় গড়ে তোলা হবে, যেন স্বাস্থ্য ব্যবস্থার ওপর কোনো ধরনের প্রভাব না পড়ে। কঠিন জৈব সুরক্ষা বলয় তৈরি করতে অলিম্পিক আয়োজন কমিটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

অলিম্পিক গেমস / জাপান / জনসমর্থন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে জনপ্রিয়তায় ধস; ট্রাম্পের জনসমর্থন নেমে এল ক্যারিয়ারের সর্বনিম্ন ৩২ শতাংশে
  • মূল্যস্ফীতির চাপ সামলাতে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে
  • জাপানে এশিয়ান গেমসে অব্যবস্থাপনা: ছোট বিছানায় পা মেলে শুতে পারছেন না খেলোয়াড়রা
  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net