Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2026, 10:10 pm
Last modified: 09 June, 2026, 10:24 pm

Related News

  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি
  • গাজীপুর থেকে লেমুর চুরি: ভারতে পাচার হলেও, আম্বানির চিড়িয়াখানায় আছে কি না নিশ্চিত নয় সিআইডি
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

গত ৬ জুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে (টিবিএস) ‘Conservationists rescue rare langur, question Ctg Forest Dept's inaction on wildlife trafficking’- শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সক্রিয় হয়ে ওঠে।
টিবিএস রিপোর্ট
09 June, 2026, 10:10 pm
Last modified: 09 June, 2026, 10:24 pm
আজ (৯ জুন) ঢাকার মিরপুর-১২-এর ইস্টার্ন হাউজিং এলাকার সোনালী বাজারসংলগ্ন একটি গুদামে অভিযান চালিয়ে ৪২টি বিরল বন্যপ্রাণী উদ্ধার করা হয়। ছবি: টিবিএস

বন্যপ্রাণী পাচার রোধে চট্টগ্রাম বন বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যে চকরিয়া ও ঢাকায় সমন্বিত অভিযানে ৫৫টি বিরল দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, এটি দেশের ইতিহাসে একক অভিযানে সবচেয়ে বড় বন্যপ্রাণী উদ্ধার অভিযান।

এর আগে, গত ৬ জুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে (টিবিএস) 'Conservationists rescue rare langur, question Ctg Forest Dept's inaction on wildlife trafficking'- শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সক্রিয় হয়ে ওঠে। তারা দুই দিন ঢাকায় পৃথক অভিযান চালিয়ে কথিত পাচারচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে এবং ৫৫টি বিরল প্রজাতির দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (৮ জুন) কক্সবাজার জেলার চকরিয়ায় মো. হাদিসুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এ সময় তার কাছ থেকে ১৩টি পাহাড়ি হলুদ কচ্ছপ এবং একটি উল্লুক উদ্ধার করা হয়।

ছবি: টিবিএস

হাদিসুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ (৯ জুন) ঢাকার মিরপুর-১২ এর ইস্টার্ন হাউজিং সংলগ্ন সোনালী বাজার এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৪২ টি বিরল প্রজাতির দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

এসময় অভিযানে উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে রয়েছে— রাজধনেশ ৩টি, চশমা-পরা হনুমান  ৩টি, পাহাড়ি হলুদ কচ্ছপ ১৩টি, টিয়া পাখি ১২টি, ময়না ১টি, লজ্জাবতী বানর ৩টি, ঈগল পেঁচা ১টি, এশিয়ান পাম সিভেট ৩টি এবং সজারু ৩টি।

পরে বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সাজুদ্দিন (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে টিবিএসকে বলেন, 'এ পাচার চক্রের সঙ্গে মো. হাদিসুর রহমান জড়িত। তিনি এর আগে চকরিয়ায় বন বিভাগের অভিযানে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।'

ছবি: টিবিএস

তিনি বলেন, 'তার [হাদিসুর রহমান] স্ত্রী খুশি অনলাইনে চক্রটির কার্যক্রম সমন্বয় ও পরিচালনায় যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।'

তিনি আরও বলেন, 'উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলো প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য বন অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এগুলোকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।'

বনবিভাগের অপরাধ দমন ইউনিটের তথ্যমতে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অনুযায়ী বন্যপ্রাণী শিকার, সংগ্রহ, পরিবহন ও পাচার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

বন্যপ্রাণী / পাচার / বিরল প্রজাতি / উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • সাতক্ষীরায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলেন ওসি
  • গাজীপুর থেকে লেমুর চুরি: ভারতে পাচার হলেও, আম্বানির চিড়িয়াখানায় আছে কি না নিশ্চিত নয় সিআইডি
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net