Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2026, 07:05 pm
Last modified: 07 June, 2026, 07:17 pm

Related News

  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২৭ 
  • উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • বিএনপির মদদে সন্ত্রাসীরা এমপি গোলাম রসুলের বাসায় হামলা চালিয়েছে: অভিযোগ জামায়াতের
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 

চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করেন এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন। তিনি অভিযোগ করেন, হাসপাতালকেন্দ্রিক কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, তাদের পূর্বঘোষিত কর্মসূচি বানচাল করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 June, 2026, 07:05 pm
Last modified: 07 June, 2026, 07:17 pm
এনসিপি নেতারা বলেন, এ চক্র নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছে এবং বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সকে হাসপাতাল এলাকায় প্রবেশ করতে বাধা দিচ্ছে। ছবি: টিবিএস

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) – পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন শুরুর প্রস্তুতিকালে, অ্যাম্বুলেন্স সমিতির নেতাকর্মীদের হামলা ও ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করেন এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন। তিনি অভিযোগ করেন, হাসপাতালকেন্দ্রিক কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়, তাদের পূর্বঘোষিত কর্মসূচি বানচাল করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী হয়রানি ও ধস্তাধস্তির শিকার হন বলে দাবি করেন তিনি।

পরবর্তীতে বিকেল ৫টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা অভিযোগ করেন, চমেক হাসপাতালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রোগী ও মরদেহ পরিবহনে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

তাদের দাবি, এ চক্র নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছে এবং বাইরে থেকে আসা অ্যাম্বুলেন্সকে হাসপাতাল এলাকায় প্রবেশ করতে বাধা দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরিফ মঈনুদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে ফেনীতে একটি মরদেহ পরিবহনের জন্য ৯ হাজার টাকা ভাড়া দাবি করা হলেও—সরকারি তালিকা অনুযায়ী তা ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে হওয়ার কথা। একইভাবে নোয়াখালী রুটে ১২ হাজার টাকা দাবি করা হলেও – বাইরে থেকে কম ভাড়ার একটি অ্যাম্বুলেন্স আনা হলে – সেটিকে হাসপাতাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, "কিছু অ্যাম্বুলেন্স বৈধ কাগজপত্র ছাড়াই চলছে এবং মাইক্রোবাসের লাইসেন্স ব্যবহার করে অ্যাম্বুলেন্স সেবা পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সারিবদ্ধভাবে নির্দিষ্ট কিছু গাড়ি রেখে একটি গোষ্ঠী একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণ করছে।"

এনসিপি নেতারা বলেন, হাসপাতাল এলাকায় সেবা গ্রহণকারী অধিকাংশই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষ। চিকিৎসার ব্যয়ের পাশাপাশি অ্যাম্বুলেন্স ভাড়ার অতিরিক্ত চাপ—সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াচ্ছে। তারা উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবি জানান, যাতে যেকোনো বৈধ অ্যাম্বুলেন্স রোগী পরিবহনে অংশ নিতে পারে।

অন্যদিকে, চমেক অ্যাম্বুলেন্স সমিতির নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তারা প্রশাসনের অনুমোদিত নিয়ম ও সিরিয়াল পদ্ধতি অনুসরণ করে সেবা দিয়ে আসছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি বা সংগঠন ব্যক্তিগতভাবে চাপ সৃষ্টি করে আলোচনায় বসতে চাইলেও, তারা প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে কোনো সমঝোতায় যাননি।

সমিতির নেতারা আরও বলেন, তাদের কার্যক্রমকে কেন্দ্র করে উচ্ছেদের চেষ্টা, হুমকি এবং প্রশাসনে অভিযোগ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাগজপত্র যাচাই করে সেবা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বলেও দাবি করেন তারা। চাঁদাবাজির অভিযোগও তারা অস্বীকার করেন।

এবিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, "হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স ভাড়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"

তিনি আরও জানান, এনসিপি তাদের কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেছে এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। সামান্য ধস্তাধস্তির ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল / অ্যাম্বুলেন্স / সিন্ডিকেট / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ২৭ 
  • উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • বিএনপির মদদে সন্ত্রাসীরা এমপি গোলাম রসুলের বাসায় হামলা চালিয়েছে: অভিযোগ জামায়াতের
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net