Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

আন্তর্জাতিক

বিবিসি
05 June, 2026, 10:15 pm
Last modified: 05 June, 2026, 10:33 pm

Related News

  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • আলজেরিয়াকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড
  • পাল্টা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ওপর ১০ হাজার ডলার ভিসা বন্ড বাধ্যতামূলক করল মালি
  • সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমি একসময় ছিল সবুজ, সমৃদ্ধ এক স্বর্গোদ্যান
  • রোগীর মামলা, তার জীবন ‘চুরি’ করে উপন্যাস লিখেছেন আলজেরীয় লেখক, জিতেছেন পুরস্কারও

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের জন্য নাইজারের মরুভূমি এখনও একটি গুরুত্বপূর্ণ যাত্রাপথ। বিপজ্জনক এই পথের ঝুঁকি থাকা সত্ত্বেও বহু মানুষ এটি ব্যবহার করে।
বিবিসি
05 June, 2026, 10:15 pm
Last modified: 05 June, 2026, 10:33 pm
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া

উত্তর নাইজারের সাহারা মরুভূমির একটি দুর্গম এলাকায় তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মুসলিমদের একটি ধর্মীয় উৎসবে অংশ নিতে তারা মালিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা পানিশূন্য হয়ে পড়েন। তারা নাইজার-আলজেরিয়া সীমান্তের প্রধান পারাপার কেন্দ্র আসামাকার প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে আটকা পড়েছিলেন।

আগাদেজ অঞ্চলের গভর্নরের এক বিবৃতিতে বলা হয়, চরম তাপমাত্রা ও পানিসহ প্রয়োজনীয় সরবরাহের অভাবে ভ্রমণকারীরা প্রতিকূল পরিবেশে আটকা পড়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়,মাত্র দুজন বেঁচে ফিরেছেন। তারা মরুভূমি পায়ে হেঁটে পার হয়ে আসামাকায় পৌঁছে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

গভর্নরের বিবৃতিতে বলা হয়, ট্রাকটি মালির তেলহানদেক শহর থেকে যাত্রা শুরু করেছিল, কিন্তু পরে নির্ধারিত পথ থেকে সরে যায়।

কয়েক দিন ধরে চালক ও যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত তাদের সব চেষ্টা ব্যর্থ হয়।

বিবৃতিতে আরও বলা হয়, 'পানিশূন্য অবস্থায় এবং চালক, তার সহকারী ও যাত্রীদের চেষ্টার পরও গাড়িটি মেরামত করতে না পেরে তারা প্রতিকূল পরিবেশের মধ্যে আটকা পড়ে যান।'

এতে বলা হয়, 'অচল ট্রাকটির নিচে এবং আশপাশে বহু মরদেহ পাওয়া গেছে।'

স্থানীয় প্রশাসনের পাঠানো উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের গণকবরে দাফন করে।

ফেরার পথে উদ্ধারকারী দল আরও একটি বিকল ট্রাকের সন্ধান পায়, যাতে ৬০ জনের বেশি মানুষ ছিলেন। ব্যাটারি বিকল হয়ে যাওয়ার কারণে তারা তিন দিন ধরে সেখানে আটকা ছিলেন।

গভর্নর পরবর্তী এক বিবৃতিতে জানান, ট্রাকটি মালির হারৌবা শহর থেকে যাত্রা শুরু করেছিল, যা নাইজার সীমান্ত থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে।

নাইজারের সেনাসদস্যদের অন্তর্ভুক্ত উদ্ধারকারী দল ক্লান্ত ও বিপর্যস্ত যাত্রীদের মধ্যে পানি বিতরণ করে এবং গাড়িটি মেরামতে সহায়তা করে। পরে তারা নিরাপদে যাত্রা পুনরায় শুরু করতে সক্ষম হন।

পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের জন্য নাইজারের মরুভূমি এখনও একটি গুরুত্বপূর্ণ যাত্রাপথ। বিপজ্জনক এই পথের ঝুঁকি থাকা সত্ত্বেও বহু মানুষ এটি ব্যবহার করে।

গভর্নর বলেন, এই মর্মান্তিক ঘটনা অভিবাসন ও সীমান্তবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত তরুণদের ঝুঁকিপূর্ণ অবস্থাকে তুলে ধরেছে। জীবিকা নির্বাহ বা উন্নত জীবনের সন্ধানে তাদের প্রায়ই অস্থিতিশীল অঞ্চল অতিক্রম করতে হয়।

Related Topics

টপ নিউজ

নাইজার / সাহারা মরুভূমি / তৃষ্ণা / মালি / আলজেরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • আলজেরিয়াকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড
  • পাল্টা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের ওপর ১০ হাজার ডলার ভিসা বন্ড বাধ্যতামূলক করল মালি
  • সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমি একসময় ছিল সবুজ, সমৃদ্ধ এক স্বর্গোদ্যান
  • রোগীর মামলা, তার জীবন ‘চুরি’ করে উপন্যাস লিখেছেন আলজেরীয় লেখক, জিতেছেন পুরস্কারও

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net