Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 June, 2026, 03:45 pm
Last modified: 04 June, 2026, 03:52 pm

Related News

  • ডেঙ্গুতে দৈনিক ভর্তি ৫০০ ছাড়িয়েছে, বিশেষ ওয়ার্ড চালুর প্রস্তুতি হাসপাতালগুলোর
  • চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের
  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭
  • ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ সড়ক ও অবকাঠামো উন্নয়নে
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি

ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসি আগামী ৭ জুন থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২৭টি ওয়ার্ডে পাঁচ দিনব্যাপী বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করবে। এরপর পরবর্তী ধাপে মাঝারি ঝুঁকির ৩৬টি ওয়ার্ডে একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।
টিবিএস রিপোর্ট
04 June, 2026, 03:45 pm
Last modified: 04 June, 2026, 03:52 pm
ছবি: টিবিএস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য 'চরম ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত 'বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপ'-এর এই ফলাফল প্রকাশ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

জরিপে বলা হয়, ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন কর্মী গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত ২ হাজার ২৫০টি বাড়িতে তথ্য সংগ্রহ করেন। এর মধ্যে ২৮১টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপা শনাক্ত হয়।

স্থাপনার ধরন অনুযায়ী বহুতল ভবনে সর্বোচ্চ ৩৫.২৩ শতাংশ, একক বা স্বতন্ত্র বাড়িতে ২৭.৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭.৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪.৫৯ শতাংশ লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। 

প্রজননক্ষেত্র হিসেবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ স্থান ছিল মেঝেতে জমে থাকা পানি (১২.২৬ শতাংশ), বালতি (১০.৩৪ শতাংশ) এবং প্লাস্টিক ড্রাম (৮.৮৯ শতাংশ)।

ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসি আগামী ৭ জুন থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২৭টি ওয়ার্ডে পাঁচ দিনব্যাপী বিশেষ 'ক্র্যাশ প্রোগ্রাম' শুরু করবে। এরপর পরবর্তী ধাপে মাঝারি ঝুঁকির ৩৬টি ওয়ার্ডে একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

এসময় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, 'ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।'

তিনি আরও বলেন, 'বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখা এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তুলতে হবে।'

এসময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনসহ ডিএসসিসির কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / ডিএসসিসি / জরিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ডেঙ্গুতে দৈনিক ভর্তি ৫০০ ছাড়িয়েছে, বিশেষ ওয়ার্ড চালুর প্রস্তুতি হাসপাতালগুলোর
  • চলতি বছর ডেঙ্গুর ডেনভি-৩-তে সংক্রমণ বেশি, জটিলতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা চিকিৎসকদের
  • ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭
  • ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ সড়ক ও অবকাঠামো উন্নয়নে
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net