Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2026, 06:55 pm
Last modified: 24 May, 2026, 06:57 pm

Related News

  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু: ‘বিষাক্ত গ্যাসের’ কারণে উদ্ধার তৎপরতা স্থগিত 
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৬

চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  

জাহাজের প্রতিনিধিদের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটি যখন চট্টগ্রাম উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল, তখন ওই ক্রু সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 
টিবিএস রিপোর্ট
24 May, 2026, 06:55 pm
Last modified: 24 May, 2026, 06:57 pm
ফাইল ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসা কন্টেইনার জাহাজ 'এমভি এমএসসি কিমিয়া ২'-এ থাকাকালীন এক ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। 

মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে, তার নাম মোহাম্মদ হানিফ হোসেনমিয়া। তিনি ওই জাহাজে 'বোসুন' হিসেবে কর্মরত ছিলেন। 

জাহাজের প্রতিনিধিদের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটি যখন চট্টগ্রাম উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল, তখন ওই ক্রু সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

জাহাজের মাস্টার জানিয়েছেন, সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে ওই ক্রু সদস্য জ্ঞান থাকা অবস্থায় প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করলে তিনি জরুরি ভিত্তিতে তাকে সরিয়ে নিয়ে চিকিৎসা প্রদানের (মেডিকেল ইভাকুয়েশন) অনুরোধ জানান। 

তবে জাহাজ মাস্টার পরবর্তীতে নিশ্চিত করেন যে, সকাল ৯টার দিকে ওই বোসুন জাহাজের ওপরই মারা যান। 

শিপিং সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট ফেইলর) তার মৃত্যু হয়েছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) হারবার মাস্টার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জাহাজের 'প্রটেকশন অ্যান্ড ইনডেমনিটি (পিঅ্যান্ডআই) ক্লাবকে এই ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রতিনিধি 'ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেড' প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। 

জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর মৃতদেহ উদ্ধার এবং অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করছে। 

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার বন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি জাহাজে থাইল্যান্ডের এক ক্রু সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / কন্টেইনার জাহাজ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পাঁচ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
  • গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু: ‘বিষাক্ত গ্যাসের’ কারণে উদ্ধার তৎপরতা স্থগিত 
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৬

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net