Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু: ‘বিষাক্ত গ্যাসের’ কারণে উদ্ধার তৎপরতা স্থগিত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2026, 08:10 pm
Last modified: 14 August, 2026, 08:18 pm

Related News

  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, ৯ জনের মৃত্যু
  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু: ‘বিষাক্ত গ্যাসের’ কারণে উদ্ধার তৎপরতা স্থগিত 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, জাহাজটিকে নিরাপদ ঘোষণা করার পর আবারও তল্লাশি চালানো হবে।
টিবিএস রিপোর্ট
14 August, 2026, 08:10 pm
Last modified: 14 August, 2026, 08:18 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাঙ্কার থেকে `বিষাক্ত গ্যাস' ছড়িয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। বিষাক্ত গ্যাসের কারণে জাহাজটি এখনও ঝুঁকিপূর্ণ থাকায় উদ্ধারকারী দলও পুরোপুরি তল্লাশি চালাতে পারেনি।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জোয়ারের পানি কমতে শুরু করলে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা জাহাজটির ভেতরে প্রবেশ করেন। তবে কিছুটা ভেতরে যাওয়ার পরই বিষাক্ত গ্যাসের উপস্থিতি টের পেয়ে তারা বেরিয়ে আসেন।  

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, উদ্ধারকারী দলের সদস্যরা বিকেল সাড়ে ৩টার দিকে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে পৌঁছান। কিন্তু তখন জোয়ারের পানি বেশি থাকায় তারা জাহাজের ভেতরে প্রবেশ করতে পারেননি।

তিনি সাংবাদিকদের বলেন, "জাহাজটির ভেতরে এখনও বিষাক্ত গ্যাস রয়েছে এবং এটি নিরাপদ নয়। তাই এই মুহূর্তে কাউকেই জাহাজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।"

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, জাহাজটিকে নিরাপদ ঘোষণা করার পর আবারও তল্লাশি চালানো হবে। ভেতরে আরও কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না বা কেউ সেখানে পড়ে আছেন কি না, তা নিশ্চিত করাই হবে ওই তল্লাশির মূল উদ্দেশ্য।

আজ সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে জাহাজটির ভেতরে শ্রমিকেরা কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক শুভ জলদাস গণমাধ্যমকে বলেন, জাহাজটির এলএনজি ট্যাংক কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। জাহাজের তলায় থাকা একটি ট্যাংক কাটার কাজ চলছিল। শুক্রবার সকালেও শ্রমিকেরা সেখানে কাজ করছিলেন।

শুভ বলেন, সকাল সাড়ে আটটার দিকে ফোরম্যান সাত-আটজন শ্রমিক ও কাটারম্যান নিয়ে একটি ট্যাংকের চারপাশ গোল করে কাটেন। এরপর সেখান থেকে সরে যান। প্রায় ১০ মিনিট পর গর্তটি পুরোপুরি খোলার জন্য সেখানে গেলে প্রথমে দুজন শ্রমিক জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁদের উদ্ধার করতে গিয়ে আরও দুজন শ্রমিক গ্যাসে আক্রান্ত হন। এরপর কাটিং ফোরম্যান তাঁদের উদ্ধারে এগিয়ে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। কী ঘটেছে, তা দেখতে একজন নিরাপত্তা কর্মকর্তা মুখে মাস্ক পরে সেখানে যান। তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন।

একের পর এক শ্রমিককে আক্রান্ত হতে দেখে তিনিও এগিয়ে গিয়েছিলেন বলে জানান শুভ। তিনি বলেন, দূর থেকে একটি হুক লাগিয়ে একজনকে টেনে তোলার চেষ্টা করেন তিনি। এ সময় তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে জাহাজের বাইরে কাদামাটিতে বেহুঁশ হয়ে যান। কিছুক্ষণ অচেতন থাকার পর ক্রেন অপারেটর তাঁকে টেনে তোলেন।

সংশ্লিষ্টদের তথ্যমতে, জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নয়জন শ্রমিক মারা যান এবং আরও ছয়জন আহত হন। আহত শ্রমিকদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / সীতাকুণ্ড / জাহাজ / নিহত / গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু
  • সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, ৯ জনের মৃত্যু
  • ‘আমার টাকা ফেরত চাই’: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net