সাতক্ষীরায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরার শ্যামনগরে স্ত্রী সোনা বিবিকে (৩৫) কুপিয়ে হত্যার পর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন তার স্বামী মান্নান গাজী (৫০)। শনিবার (৭ ডিসেম্বর) রাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাকুচিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাকুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালে অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। স্ত্রীর গায়ে, গলায়, পিটে ও পায়ে জখমের চিহৃ রয়েছে।
এরপর মান্নান গাজীর বাড়ির পাশে গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাদের দু’টি ছেলে সন্তান রয়েছে।
সাতক্ষীরা শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত স্ত্রী সোনা বিবি ও স্বামী মান্নান গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রী বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।
