Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো

বাংলাদেশ

আকরামুল ইসলাম
19 April, 2026, 10:55 am
Last modified: 19 April, 2026, 10:56 am

Related News

  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • দু-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রণালয়
  • ভোগান্তি কমাতে অতিরিক্ত জ্বালানি সরবরাহ শুরু হলেও ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন

সাতক্ষীরায় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ ডিসির, মানছে না ফিলিং স্টেশনগুলো

রোববার সকালে সাতক্ষীরা শহরের ‘এ বি খান ফিলিং স্টেশন’সহ বিভিন্ন পাম্পে গিয়ে দেখা যায়, প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে মজুত থাকা তেলও নতুন বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।
আকরামুল ইসলাম
19 April, 2026, 10:55 am
Last modified: 19 April, 2026, 10:56 am
ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। ছবি: টিবিএস

সাতক্ষীরায় ফিলিং স্টেশনগুলোতে মজুত থাকা জ্বালানি তেল সরকার নির্ধারিত পূর্বের দামে বিক্রির নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতার। তবে জেলা প্রশাসনের এই নির্দেশনা উপেক্ষা করেই বর্ধিত দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে পাম্পগুলোর বিরুদ্ধে।

রোববার (১৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, সাতক্ষীরার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত রয়েছে। 

জেলা প্রশাসক স্পষ্ট জানিয়েছেন, আজ ডিপো থেকে নতুন তেল আসার আগ পর্যন্ত পাম্পে মজুত থাকা তেল আগের দামেই বিক্রি করতে হবে। সকল ট্যাগ অফিসার ও ফিলিং স্টেশনগুলোতে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ থেকেই কার্যকর হওয়ার কথা।

তবে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। রোববার সকালে শহরের 'এ বি খান ফিলিং স্টেশন'সহ বিভিন্ন পাম্পে গিয়ে দেখা যায়, প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে মজুত থাকা তেলও নতুন বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এমনকি ট্যাগ অফিসার হারুন-অর-রশিদের উপস্থিতিতেই এই অনিয়মের দৃশ্য গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে।

এ বিষয়ে এ বি খান ফিলিং স্টেশনের পরিচালক তাহসিন কবির খান দাবি করেন, মজুত তেল আগের দামে বিক্রি করার বিষয়ে জেলা প্রশাসন থেকে তারা কোনো নির্দেশনা পাননি। অন্যদিকে, আকস্মিক দাম বৃদ্ধিতে চরম ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।

সাতক্ষীরা জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদারকি জোরদার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / ফিলিং স্টেশন / মজুত তেল / আগের দামে বিক্রি / ডিসি / জেলা প্রশাসক / বর্ধিত দামে বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • দু-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রণালয়
  • ভোগান্তি কমাতে অতিরিক্ত জ্বালানি সরবরাহ শুরু হলেও ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net